Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • হামাস-ইসরাইল সংঘাতে অন্তত ৫৭ মিডিয়াকর্মী নিহত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৩ ১৩:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৩ ১৩:০৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    হামাস-ইসরাইল সংঘাতে অন্তত ৫৭ মিডিয়াকর্মী নিহত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৩ ১৩:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৩ ১৩:০৭

    হামাস-ইসরাইল সংঘাতে অন্তত ৫৭ মিডিয়াকর্মী নিহত

    ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে নিহত সাংবাদিক ও মিডিয়াকর্মীর একটি হিসাব প্রকাশ করেছে অলাভজনক সংগঠন ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট’ (সিপিজে)। নিউইয়র্কভিত্তিক সংগঠনটির হিসাব অনুযায়ী, ২৫ নভেম্বর পর্যন্ত অন্তত ৫৭ সাংবাদিক ও মিডিয়াকর্মী নিহত হয়েছেন। এছাড়া আরও তিন সাংবাদিক এখনও নিখোঁজ রয়েছেন।

    সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে ৫০ জনই ইসরাইলি বিমান হামলায় মারা গেছেন। তারা সকলেই ফিলিস্তিনি। এছাড়া ইসরাইলি চার সাংবাদিক ও লেবাননের তিন সাংবাদিকও এই সংঘাতে প্রাণ হারিয়েছেন। সংঘর্ষের প্রথম দিনেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি মিডিয়াকর্মী মারা গেছেন। ওই দিনই প্রাণ হারান ছয় সাংবাদিক। এছাড়া ১৮ নভেম্বর পাঁচ সাংবাদিক নিহত হন।

    সিপিজে জোর দিয়ে বলেছে, গাজা উপত্যকায় কর্মরত সাংবাদিকরা উচ্চ ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। কারণ তারা ইসরাইলি বিমান হামলার শিকার হচ্ছেন। তারা সেখানে ইসরাইলি হামলা, যোগাযোগ বিঘ্নিত, সরবরাহের ঘাটতি এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটসহ নানা জটিলতার মধ্যেও সংঘাতের সংবাদ কভার করার চেষ্টা করছেন।

    সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রাম সমন্বয়কারী শেরিফ মনসুর বলেছেন, এই হৃদয় বিদারক যুদ্ধ কভার করার জন্য সমগ্র অঞ্চলের সাংবাদিকরা মহান ত্যাগ স্বীকার করছেন। বিশেষ করে যারা গাজায় রয়েছেন তাদেরকেই সবচেয়ে বেশি হারাতে হচ্ছে। তারা মৃত্যুর হুমকির সম্মুখীন হয়েছেন। অনেকে সহকর্মী ও পরিবার হারিয়েছেন।

    সিপিজে আরও উল্লেখ করেছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর আগে সাংবাদিকদের নিরাপত্তার গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে।

    অপরদিকে গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে কমপক্ষে ১১ জন সাংবাদিক আহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন আরও ১৯ জন। তাছাড়া অসংখ্য মিডিয়াকর্মী সেন্সরশিপ, হামলা, হুমকি, সাইবার আক্রমণের শিকার হয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬