Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • চীন-রাশিয়া রেলটানেলে ইউক্রেনের হামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৩ ১৪:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৩ ১৪:১৪

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    চীন-রাশিয়া রেলটানেলে ইউক্রেনের হামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৩ ১৪:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৩ ১৪:১৪

    চীন-রাশিয়া রেলটানেলে ইউক্রেনের হামলা

    ইউক্রেনের সশস্ত্র বাহিনী চীন ও রাশিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ রেলটানেলের একটি অংশ বোমা মেরে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একই রেলপথের একটি ট্রেনে চোরাগোপ্তা হামলা চালিয়ে বেশ কয়েকটি বগি পুড়িয়ে দিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া না গেলেও বৃহস্পতিবার এ হামলা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর বিবিসি, সিএনএন ও রয়টার্সের।

    ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, চীনের সীমান্তের দিকে বৈকাল-আমুর রেললাইনে হামলা চালিয়েছে এসবিইউ’র সদস্যরা। ওই রেললাইনের এসবিইউ সংশ্লিষ্ট ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয়েছে ওই রেললাইনে। প্রথমে একটি টানেলে এবং তারপর একটি সেতুতে চলমান ট্রেন উড়িয়ে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, চারটি বিস্ফোরণ ঘটানো হয়েছে মালবাহী ওই ট্রেনটিতে। 

    ইউক্রেনের এক কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রেলপথ বৈকাল-আমুর হাইওয়েতে অবস্থিত সেভেরোমুয়স্কি টানেলের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে রেল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এই টানেলটি রাশিয়ান ফেডারেশনের বুরিয়াতিয়া অঙ্গরাজ্যে অবস্থিত।

    টানেলটি ১৫ কিলোমিটারেরও বেশি দীর্ঘ। বিষয়টির সঙ্গে জড়িত এই ইউক্রেনীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের (এসবিইউ) সদস্যরা সিভেরোমুয়স্কি টানেলের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে রেল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি পলিটিকোকে বলেছেন, ‘রাশিয়ান ফেডারেশন ও চীনের মধ্যে এটি একমাত্র গুরুত্বপূর্ণ রেল সংযোগ। বর্তমানে এই রুট ব্যবহার করে সামরিক রসদ সরবরাহসহ যত কার্যক্রম ছিল সব কিছুই স্থবির হয়ে রয়েছে।’

    ইউক্রেনের ওই কর্মকর্তা হামলার বিষয়ে জানিয়েছেন, মালবাহী ওই ট্রেনটিতে করে বিমানের জ্বালানি পরিবহণ করা হচ্ছিল। বিস্ফোরণের ফলে ট্রেনটিতে বিপুল পরিমাণ জ্বালানি আশপাশের ১৫০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। সেভেরোমুয়স্কি টানেলটি মূলত ১৫ কিলোমিটারের একটি সুড়ঙ্গ রেলপথ, যা রাশিয়ার দীর্ঘতম রেলওয়ে টানেল এবং মঙ্গোলিয়ার উত্তরে রুশ সাইবেরিয়ার বুরিয়াতিয়া অঞ্চলে অবস্থিত।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬