Journalbd24.com

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গাজায় যুদ্ধবিরতির দাবিতে সাধারণ পরিষদে প্রস্তাব পাস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    গাজায় যুদ্ধবিরতির দাবিতে সাধারণ পরিষদে প্রস্তাব পাস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪১

    গাজায় যুদ্ধবিরতির দাবিতে সাধারণ পরিষদে প্রস্তাব পাস

    জাতিসংঘ সাধারণ পরিষদ মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক ভোটাভুটিতে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। সাধারণ পরিষদে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে তাদের ভোট দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১০টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় এবং ২৩টি দেশ ভোট প্রদানে বিরত থাকে। নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাবে পক্ষে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সাধারণ পরিষদে এ ধরনের উদ্যোগ নেওয়া হলো। খবর এএফপির।

    গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তোলা একটি প্রস্তাব ইসরায়েলের সবচেয়ে ক্ষমতাশালী মিত্র যুক্তরাষ্ট্রের ভেটোর মুখে বাতিল হয়ে যায়।

    এদিকে, গাজায় নির্বিচার বোমাবর্ষণের কারণে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধে বিশ্বের সমর্থন হারাতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদনের প্রেক্ষিতে এই হুঁশিয়ারি দিলেন তিনি।

    গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায়। এতে এক হাজার ২০০ লোক নিহত হয় যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এ ছাড়া হামাস ২৪০ জন লোককে অপহরণ করে নিয়ে যায়।

    এর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় ব্যাপক বোমাবর্ষণ করতে থাকে যাতে প্রায় ১৮ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়। এদের  মধ্যে অধিকাংশই  নারী ও শিশু।

    গত ১ ডিসেম্বর শেষ হওয়া সাতদিনের যুদ্ধবিরতিতে হামাস ৮০ জন ইসরায়েলিসহ ১০৫ জন জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েল তাদের কারাগার  থেকে ২৪০ জন ফিলিস্তিনিকে মুক্ত করে দেয়।

    এর আগে জো বাইডেনের বিভিন্ন বক্তব্য ও মন্তব্য সংঘাতকে বাড়িয়ে দিলেও গতকাল মঙ্গলবার তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফিলিস্তিন প্রসঙ্গে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের পথে তার অবস্থান পরিবর্তন করতে হবে।

    তবে, সংঘাত পরবর্তী গাজায় কীভাবে শাসনকাজ পরিচালিত হবে তা নিয়ে ভিন্নমত পোষণ করেছেন নেতানিয়াহু।      

    এদিকে, আজ যুদ্ধ শুরু হওয়ার ৬৮তম দিনেও গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ হয়নি। পাশাপাশি গতকাল পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও সাতজন নিহত হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    2. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    3. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    4. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    5. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    6. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    সর্বশেষ সংবাদ
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬