Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • দুর্নীতির দায়ে বরখাস্ত হচ্ছেন জাপানের চার মন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    দুর্নীতির দায়ে বরখাস্ত হচ্ছেন জাপানের চার মন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪৫

    দুর্নীতির দায়ে বরখাস্ত হচ্ছেন জাপানের চার মন্ত্রী

    দলীয় আর্থিক বিষয়ে বড় ধরনের কেলেঙ্কারির দায়ে চারজন মন্ত্রীকে আজ বুধবার বরখাস্তের ঘোষণা দিতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

    বরখাস্ত হতে যাওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন ফুমিও কিশিদার ‘ডান হাত’ হিসেবে পরিচিত মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো এবং অর্থ, শিল্প ও বাণিজ্যবিষয়ক মন্ত্রী ইয়াসুতোসি নিশিমুরা। এই তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জুনজি সুজুকি ও কৃষিমন্ত্রী ইচিরো মায়াশিতা। এ ছাড়া তালিকায় আছেন আরও পাঁচজন উপমন্ত্রী। নাম উল্লেখ না করে বিভিন্ন সরকারি ও ক্ষমতাসীন দলের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

    প্রধানমন্ত্রী কিশিদা জাপানের বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে। যাদের বরখাস্ত করা হচ্ছে, তারা গত চার দশক ধরে দেশটির ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সদস্য।

    প্রায় ৫০০ মিলিয়ন ইয়েন (৩৪ লাখ ডলার) আত্মসাতের অভিযোগ উঠেছে আততায়ীর হাতে নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন উপদলটির নেতাদের বিরুদ্ধে। বর্তমানে এই অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

    মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বিস্তারিত কোনো কিছু না জানিয়ে বলেন, ‘জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী কিশিদা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

    সংবাদকর্মীদের মাতসুনো বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, দলীয় তহবিল গঠনে বিভিন্ন বিষয়ে সরকারের ভাবমূর্তি দ্যোদুলমান। আর এ কারণেই তিনি জনগণের আস্থা ফেরাতে প্রয়োজনীয় ও সঠিক ব্যবস্থা নেবেন।’

    দলের তহবিল সংগ্রহে যেসব নেতা তাদের দেওয়া কোটা অতিক্রম করে অর্থ সংগ্রহ করেছেন তাদের বিরুদ্ধেই মূলত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে এলডিপির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আপনি যদি আপনার কোটার বেশি টিকিট বিক্রি করেন, তবে বাড়তি অর্থটা আপনার ব্যক্তিগত।’

    এদিকে জাপানের পার্লামেন্টের বিরোধীদল এই ইস্যুকে সামনে রেখে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে বলে জানা গেছে। তবে এই প্রস্তাব সফল হবে না বলে ধারণা করা হচ্ছে। কেননা, পার্লামেন্টে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

    এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী কিশিদাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের প্রতি সহযোগিতা বজায় রেখে আমি আমার বিশ্বাস থেকে এ বিষয়ে ব্যবস্থা নেব।’

    প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ২০২৫ সাল নাগাদ ক্ষমতায় থাকার জন্য মনোনীত হলেও অনেকে মনে করছেন আগামী বছর অনুষ্ঠেয় এলডিপির অভ্যন্তরীণ নেতৃত্ব নির্ধারণের নির্বাচনের আগে তিনি আগাম পার্লামেন্ট নির্বাচন ঘোষণা করতে পারেন।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬