Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • হামাসকে খতম না করে এ লড়াই থামবে না : নেতানিয়াহু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    হামাসকে খতম না করে এ লড়াই থামবে না : নেতানিয়াহু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩৬

    হামাসকে খতম না করে এ লড়াই থামবে না : নেতানিয়াহু

    আপাতত বন্ধ হচ্ছে না গাজা অভিযান। যুদ্ধবিরতির প্রশ্নই নেই। কূটনৈতিক চাপ কিংবা যুদ্ধক্ষেত্রে প্রাণহানি কোনোকিছুই ইসরায়েলকে সংঘাত থেকে দূরে সরাবে না, জানিয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বস্তুত, মঙ্গলবারই জাতিসংঘের সাধারণ সভায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছিল। কিন্তু ইসরায়েল তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। হামাসকে খতম না করে এ লড়াই থামবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন নেতানিয়াহু।

    এদিকে বৃহস্পতিবারই ইসরায়েল যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মান প্রতিনিধিরা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বৃহস্পতিবার জেরুজালেম পৌঁছাবেন। অন্যদিকে বাভারিয়ার প্রধান মারকুস সোদার ইসরায়েলে পৌঁছে গেছেন।

    সোদার বিমানে ওঠার আগে জানিয়েছেন, তিনি ইসরায়েলকে সমর্থন করেন। কারণ ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। ৭ অক্টোবর যা ঘটেছে, তারই পরিপ্রেক্ষিতে ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, গাজার সাধারণ মানুষের কথা জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, সেখানেও সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, যা অনভিপ্রেত। কিন্তু ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। আজ বৃহস্পতিবার ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন বাভারিয়ার প্রধান।

    বাড়ছে হামাসের অনুগামী 

    সম্প্রতি একটি ওপিনিয়ন পোলের আয়োজন করা হয়েছিল। ফিলিস্তিন এবং ওয়েস্ট ব্যাংকে এই ভোটের আয়োজন হয়েছিল। সেখানে দেখা গেছে, যে ওয়েস্ট ব্যাংকে হামাসের কার্যত কোনো সমর্থন ছিল না, সেখানে হামাসের গ্রহণযোগ্যতা কয়েকগুণ বেড়েছে। ওয়েস্ট ব্যাংকের ৪২ শতাংশ মানুষ ফিলিস্তিনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চকে জানিয়েছেন তারা হামাসকে সমর্থন করছেন। যেখানে মাত্র তিন মাস আগেও ওয়েস্ট ব্যাংকের মাত্র ১২ শতাংশ মানুষের সমর্থন হামাসের সঙ্গে ছিল।

    ওয়েস্ট ব্যাংক এবং ফিলিস্তিনের অনেকেই মনে করেন, এখান থেকে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে হামাস। তারাই গাজা পরিচালনা করবে। ইসরায়েল ক্ষমতা কেড়ে নিতে পারবে না। ১০ জনের মধ্যে একজনেরও কম বলেছেন, ৭ অক্টোবর হামাস যুদ্ধাপরাধ করেছে। ইসরায়েলে হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা এবং বহু মানুষকে বন্দি করে আনা অন্যায় হয়েছে।

    এই পরিস্থিতিতে লড়াই শেষ হওয়ার আগে রাজনৈতিক সমাধানসূত্রে পৌঁছানো সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। কারণ অ্যামেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন ওই সমাধানসূত্রে ফিলিস্তিনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসলেও হামাসের সঙ্গে আলোচনায় বসবে না। কারণ হামাসকে তারা জঙ্গি সংগঠন বলে মনে করে। কিন্তু বুধবারও হামাসের প্রধান ইসমায়েল হানিয়ে জানিয়েছেন, ফিলিস্তিন আলোচনায় হামাসকে বাদ দিলে তারা তা মেনে নেবে না।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬