Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • যুদ্ধবিরতির সংলাপে যোগ দিতে মিশর যাচ্ছেন হামাসপ্রধান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৩ ১৪:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৩ ১৪:২৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    যুদ্ধবিরতির সংলাপে যোগ দিতে মিশর যাচ্ছেন হামাসপ্রধান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৩ ১৪:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৩ ১৪:২৯

    যুদ্ধবিরতির সংলাপে যোগ দিতে মিশর যাচ্ছেন হামাসপ্রধান

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির সংলাপে যোগ দিতে মিশর যাচ্ছেন হামাসের চেয়ারম্যান ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। 

    বুধবার তিনি কাতার থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা হবেন। খবর এএফপির।

    প্রতিবেদনে বলা হয়েছে, কায়রোতে হামাসের একটি উচ্চপর্যায়ে প্রতিনিধিদল এই সংলাপে অংশ নেবে এবং সেই দলটির নেতৃত্ব দেবেন হানিয়া। বৈঠকে মিশরের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগের প্রধান আব্বাস কামেলসহ দেশটির উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিতি থাকবেন বলেও জানা গেছে।

    মিশরের একটি সূত্রের বরাতে জানা গেছে, (ক) গাজায় আগ্রাসন ও অভিযান বন্ধ করা, (খ) ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং (গ) উপত্যকায় ইসরাইলি বাহিনীর গত ১৫ বছরের অবরোধের অবসান, (খ) হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি—  এই চার ইস্যুতে আলোচনা হবে বৈঠকে।

    গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের শীর্ষপর্যায়ের অধিকাংশ নেতা কাতার এবং মধ্যমপর্যায়ের নেতারা লেবাননে থাকেন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং হামাসযোদ্ধাদের মধ্যে টানা দেড় মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর গত ২৫ নভেম্বর ৭ দিনের যে অস্থায়ী বিরতি ঘোষণা করা হয়েছিল, সেখানেও সক্রিয় ভূমিকা ছিল কাতার-মিশরের। সেই বিরতির আলোচনাও হয়েছিল মিশরে এবং তাতে হামাসপ্রধান উপস্থিত ছিলেন।

    অস্থায়ী সেই বিরতির সময় নিজেদের হাতে থাকা জিম্মিদের মধ্যে থেকে ১১৮ জনকে মুক্তি দিয়েছিল হামাস। আর এই সময়সীমার মধ্যে ইসরাইলের বিভিন্ন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছিল দেড় শতাধিক ফিলিস্তিনিকে।

    সেই হিসেবে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে এটি হানিয়ার দ্বিতীয় সফর। হামাসের একটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, এবারের কায়রো বৈঠকে মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দেবে গোষ্ঠীটির প্রতিনিধিদল। সেগুলো হলো (ক) গাজায় মানবিক সহায়তার সরবরাহ অব্যাহত রাখা, (খ) উপত্যকা থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহার করা এবং (গ) ইসরাইলি বাহিনীর অভিযানে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ নিজ গ্রাম ও শহরে ফিরতে দেওয়া।

    এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, হামাসের হাতে থাকা ইসরাইলিদের মুক্ত করতে সোমবার ইউরোপে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আবদুলরহমান আল থানি ইসরাইলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান নির্বাহী ডেভিড বার্নিয়া এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক বিল বার্নস।

    মঙ্গলবার এক বিবৃতিতে ইসরাইলের প্রধামন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘এ মুহূর্তে আমাদের প্রধান কর্তব্য (হামাসের হাতে থাকা) সব জিম্মিকে মুক্ত করা এবং এ ক্ষেত্রে আমরা সর্বপ্রকার প্রচেষ্টা চালিয়ে যাব

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬