Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গাজা যুদ্ধে মানবতা কলঙ্কিত : জাতিসংঘ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৪ ১৩:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৪ ১৩:৫০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    গাজা যুদ্ধে মানবতা কলঙ্কিত : জাতিসংঘ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৪ ১৩:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৪ ১৩:৫০

    গাজা যুদ্ধে মানবতা কলঙ্কিত : জাতিসংঘ

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলে হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, মৃত্যু আর মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ বলেছে, এই যুদ্ধ মানবতাকে কলঙ্কিত করছে। এদিকে গতকাল রবিবার যুদ্ধের শততম দিনেও গাজায় অবিরাম বোমবর্ষণ করেছে ইসরায়েল। এদিন গাজার খান ইউনিস, ডেইর আল বালাহ শহর, মাঘাজি ও বুরেজি শরণার্থী শিবিরসহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল।

    গাজা উপত্যকা পরিদর্শন করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গত ১০০ দিনে ব্যাপক মৃত্যু, ধ্বংস, বাস্তুচ্যুতি, ক্ষুধা এবং মানুষের শোক আমাদের মানবতায় কলঙ্ক লেপে দিয়েছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গতকাল স্থানীয় সময় বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৫ ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত হয়। মন্ত্রণালয় জানায়, ১০০ দিনের লড়াইয়ে প্রাণহানির সংখ্যা ২৪ হাজার ছুঁই ছুঁই। এ ছাড়া চলমান সংঘাতে ৬০ হাজার ৫৮২ জন আহত হয়েছে। যুদ্ধের শততম দিনের শোচনীয় পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে গাজার কয়েক বাসিন্দা জানান, একেকটি দিন শেষ হওয়া যেন একেকটি বছর পার হলো।

    খাদ্য, পানিসহ নানাবিধ সংকটে জর্জরিত হয়ে পড়েছেন তাঁরা। জিনিসপত্রের দাম নাগালের বাইরে। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে তাঁবুতে বাস করতে বাধ্য হচ্ছেন অনেকে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবিতে গত শনিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি পর্যন্ত বিশ্বের নানা প্রান্তে মিছিল-সমাবেশ হয়েছে।

    গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি এবং ইসরায়েলে মার্কিন সহায়তার প্রতিবাদে ওয়াশিংটনে হাজারো মানুষ মিছিল করে। এদিন লন্ডনে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল নাগরিক সমাজও রাজধানী লন্ডনে মিছিল সমাবেশ করে। এ ছাড়া আন্তর্জাতিক বিচারালয়ে (আইসিজে) গাজায় গণহত্যার মামলায় ইসরায়েলকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় জার্মানির কড়া সমালোচনা করেছে নামিবিয়া। 

    সূত্র : আলজাজিরা, এএফপি

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬