Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আইনি লড়াইয়ে জয় পেলেন ট্রাম্প
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২৪ ২২:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২৪ ২২:৪৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    আইনি লড়াইয়ে জয় পেলেন ট্রাম্প

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২৪ ২২:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২৪ ২২:৪৯

    আইনি লড়াইয়ে জয় পেলেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রাইমারি নির্বাচন থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল কলোরাডো অঙ্গরাজ্য। তবে রাজ্যটির এই প্রচেষ্টা বাতিল করে দিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট বলেছেন, ট্রাম্প কলোরাডোর প্রাইমারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের এই রায়কে ট্রাম্পের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। খবর আলজাজিরার।

    গত ডিসেম্বরে কলোরাডোর শীর্ষ আদালতের দেওয়া রায় সোমবার (২ মার্চ) সর্বসম্মতিক্রমে বাতিল করে দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলায় উসকানি দেওয়ার দায়ে গত ১৯ ডিসেম্বর ট্রাম্পকে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচন থেকে নিষিদ্ধ করেন রাজ্যটির সর্বোচ্চ আদালত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট প্রার্থী যিনি হোয়াইট হাউসের দৌড়ে অযোগ্য বলে বিবেচিত হয়েছিলেন। কলোরাডোর পর ইলিনয় ও মেইন অঙ্গরাজ্য থেকেও একই ধরনের রায় আসে।

    মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর ৩ নম্বর ধারা ব্যবহার করে তাকে অযোগ্য ঘোষণা করা হয়। এই ধারায় বলা হয়েছে, অভ্যুত্থান বা বিদ্রোহে জড়িত কেউ যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরে বসতে পারবে না। আদালতের এমন রায়ের পর মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

    ট্রাম্পের সমালোচকদের দাবি, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় উসকানি ও সমর্থন দেন ট্রাম্প।

    তবে রায়ে সুপ্রিম কোর্ট বলেছেন, অঙ্গরাজ্য তাদের অঞ্চলের পদধারী বা পদপ্রার্থী ব্যক্তিদের অযোগ্য ঘোষণা করতে পারে। কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা ও প্রার্থীদের বিরুদ্ধে সংবিধানের চতুর্দশ সংশোধনীর ৩ নম্বর ধারা শুধু কংগ্রেস ব্যবহার করতে পারবেন। অঙ্গরাজ্যের এই ধারা ব্যবহারের কোনো এখতিয়ার নেই।

    চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে আছেন।

    সুপ্রিম কোর্টের রায়ের পর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমেরিকার জন্য বড় জয়।’

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬