Journalbd24.com

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৪ ১৩:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৪ ১৩:১২

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৪ ১৩:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৪ ১৩:১২

    ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

    বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাবোও সুবিয়ান্তো। দেশটির নির্বাচন কমিশন গতকাল বুধবার (২০ মার্চ) এ তথ্য দিয়েছে। তবে ভোটে হেরে অপর দুই প্রতিদ্বন্দ্বী আইনি অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছেন।

    ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জিবরান রাকাবুমিং রাকা, যিনি সদ্য সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে তাকেও বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই দুজনকেই গতমাসে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

    তবে গতকাল বুধবার (২০ মার্চ) সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়, তারা ৯ কোটি ষাট লাখ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন চেয়ারম্যান হাশিম আসিইয়ারি বলেন, ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে প্রথম রাউন্ডে নির্বাচিত হয়েছেন তারা এবং ২০ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

    জাকার্তার সাবেক গভর্নর আনিস বাসওয়েদান নির্বাচনে পেয়েছেন ২৪ দশমিক ৯ শতাংশ ভোট। এ ছাড়া জাভার সাবেক গভর্নর গানজার প্রানোয়ো পেয়েছেন ১৬ শতাংশের বেশি ভোট।

    ইন্দোনেশিয়া ১৬ কোটি ৪০ লাখ ভোটারের এই নির্বাচনে ৮০ শতাংশেরও বেশি ভোট প্রদান করা হয়।

    প্রেসিডেন্ট হিসেবে ৭২ বছর বয়সী প্রাবোও নির্বাচিত হতে যাচ্ছেন, এটা আগে থেকেই অনুমেয় ছিল। রাজধানী জাকার্তায় তার নিজের বাড়ির বাইরে হর্ষোৎফুল্ল সমর্থকদের উদ্দেশে তিনি এই বিজয়ের জন্য ইন্দোনেশিয়ার জনগণ ও দলকে ধন্যবাদ জানান।

    প্রাবোও তার জাতীয়তাবাদী উদ্দীপনামূলক বক্তব্যের কারণে ভীষণ জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট উইদোদোর সমর্থন তার বিজয়কে আরও সংহত করেছে। ২০১৪ ও ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে উইদোদোর কাছে হেরে যাওয়া এই নেতা এবারের নির্বাচনে জয়ের জন্য জোকোই নামে বেশি পরিচিত উইদোদোকে ধন্যবাদ জানান।

    এদিকে প্রাবোও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচতি হওয়ায় আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ ছাড়া অভিনন্দন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাভ শলৎজ। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে প্রাবোও সুবিয়ান্তোকে।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬