Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভয়াবহ খরায় জিম্বাবুয়েতে জাতীয় দুর্যোগ ঘোষণা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৪ ১৩:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৪ ১৩:২০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ভয়াবহ খরায় জিম্বাবুয়েতে জাতীয় দুর্যোগ ঘোষণা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৪ ১৩:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৪ ১৩:২০

    ভয়াবহ খরায় জিম্বাবুয়েতে জাতীয় দুর্যোগ ঘোষণা

    তীব্র খরায় ভুগছে দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ দেশ। এর জেরে গতমাসে জাম্বিয়া এবং মালাউই ‘জাতীয় দুযোর্গ’ ঘোষণা করে। আর এবার এই তালিকায় যোগ দিল জিম্বাবুয়ে। খরা মোকাবিলায় ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করেছে দেশটির সরকার।

    বুধবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ। 

    প্রতিবেদনে বলা হয়, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া বুধবার এক টেলিভিশন ভাষণে সাম্প্রতিক সময়ের খরাকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে ঘোষণা করেছেন। তবে এই খরার কারণে জনগণকে ভীত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। যে কোনো পরিস্থিতিতে সরকার জনগণের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।

    খরা মোকাবিলায় আন্তর্জাতিক মহলের কাছে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘কম বৃষ্টিপাতের কারণে সৃষ্ট খরা ও ক্ষুধা মোকাবিলায় তার দেশের ২ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।’

    এল নিনোর প্রভাবে জিম্বাবুয়েতে ৮০ শতাংশেরও বেশি ‘স্বাভাবিক থেকে কম বৃষ্টিপাত’ হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।

    এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু ঘটনা। সাধারণত দুই থেকে সাত বছর পরপর এল নিনো পরিস্থিতি তৈরি হয়। এর ফলে প্রশান্ত মহাসাগরের কিছু অংশে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। এটি বিশ্বের আবহাওয়ার ওপর বিভিন্ন প্রভাব ফেলে, যেমন: দক্ষিণ আফ্রিকায় স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত অনেক কম হয়।  

    বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ আফ্রিকায় এ বছর কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ খরা দেখা গেছে। বর্ষা মৌসুম দেরীতে শুরু হওয়া ও এরপরে কম বৃষ্টিপাত দক্ষিণ আফ্রিকার বিশাল অংশে ফসল ধ্বংস করেছে। মানবিক সংস্থাগুলোর মতে, এর ফলে লাখ লাখ মানুষ খাদ্য সংকটে পড়েছে।

    ইউনিসেফ জানিয়েছে, মালাউইতে খরার কারণে আনুমানিক নয় মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি জাম্বিয়াতে ছয় মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

    দুটি দেশই গত মাসে ‘জাতীয় দুযোর্গ’ ঘোষণা করেছে।

    জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া বলেছেন, ‘১৫ মিলিয়নেরও বেশি মানুষের বাসস্থান জিম্বাবুয়ের সবার জন্য খাদ্য সুরক্ষিত করা সরকারের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে রয়েছে। জিম্বাবুয়ের কোনও নাগরিককে ক্ষুধায় মরতে হবে না।’

    মানবিক সহায়তায় অবদান রাখার জন্য তিনি জাতিসংঘের সংস্থা, স্থানীয় সংস্থা এবং বিশ্ব সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। 

    সাহায্য সংস্থাগুলোর মতে, জিম্বাবুয়েতে প্রায় ২.৭ মিলিয়ন মানুষ ক্ষুধার ঝুঁকিতে রয়েছে।

    খরা মোকাবিলায় জিম্বাবুয়ের প্রেসিডেন্টের ‘জাতীয় দুযোর্গ’ ঘোষণার পর দাতাদের দ্রুত সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করছে দেশটি। এর আগে ২০১৬ সালে এবং এরপর ২০১৯ সালেও দেশটিতে ভয়াবহ খরায় জাতীয় দুযোর্গ ঘোষণা করা হয়েছিল।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬