Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভিসানীতি কঠোর করলো নিউজিল্যান্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৪ ১২:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৪ ১২:০৩

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ভিসানীতি কঠোর করলো নিউজিল্যান্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৪ ১২:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৪ ১২:০৩

    ভিসানীতি কঠোর করলো নিউজিল্যান্ড

    কর্মসংস্থান বা ওয়ার্ক ভিসার নিয়মে কড়াকড়ি আরোপ করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। দেশটিতে ২০২৩ সালে বিপুল সংখ্যক অভিবাসী আগমন করেছিল। কম দক্ষতাসম্পন্ন অভিবাসীদের ঢল ঠেকাতে রোববার (৭ এপ্রিল) ওয়ার্ক ভিসানীতি কঠোর করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড সরকার।

    সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

    প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের নতুন নীতিতে যেসব পরিবর্তন আনা হয়েছে এর মধ্যে রয়েছে ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা। নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রণালয় বলছে, কম দক্ষতার চাকরিগুলোতেও এখন কেউ এই দেশে এসে কাজ করতে চাইলে ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা থাকতে হবে। তা না হলে ওয়ার্ক ভিসা দেওয়া হবে না।

    এমন ভিসা পাওয়ারা এখন থেকে আর ৫ বছর থাকতে পারবেন না। অনুমতি থাকবে তিন বছরের।

    নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রণালয় বলছে, গত বছর দেশটিতে রেকর্ড ১ লাখ ৭৩ হাজার অভিবাসী আসে।

    পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডে ৫১ লাখ মানুষ বাস করে। মহামারির পর থেকে সেখানে অভিবাসী বেড়েছে। এতে করে সেখানে আর্থিক খাত কিছুটা স্থবির।

    নতুন ভিসানীতিতে দ্রুত চাকরি নিশ্চিত করে এমন পেশার তালিকায় ওয়েল্ডার, ফিটার এবং টার্নারের মতো ১১টি ক্ষেত্র যুক্ত করার আগের পরিকল্পনাগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রণালয়।

    দেশটির অভিবাসনমন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেন, ‘দক্ষ ও কাজে আগ্রহী বিদেশি কর্মীদের বেশি টানতে চায় সরকার। এ তালিকায় থাকতে পারেন শিক্ষক। এই খাতে জনবল কম।’

    তিনি আরো বলেন, ‘একই সঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে যে, চাকরিতে নিউজিল্যান্ডের অধিবাসীরা যেন অগ্রাধিকার পান। অভিবাসীদের কারণে আমাদের নিজ নাগরিকরা যেন বঞ্চিত না হন, সেদিকে অবশ্যেই লক্ষ্য রাখতে হবে।’

    অভিবাসনমন্ত্রী বলেন, ‘আমাদের ইমিগ্রেশন সেটিংস ঠিক করা অর্থনীতির পুনর্গঠনের জন্য এই সরকারের পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ।’

    দেশটির নীতিনির্ধারকদের মতে, অভিবাসীদের ঢল বাড়ি ও জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে ও মুদ্রাস্ফীতির চাপ যুক্ত করছে।

    এদিকে, ওয়ার্ক ভিসানীতি কঠোর করার ঘোষণায় ‍উদ্বেগ প্রকাশ করেছে নিউজিল্যান্ডের এমপ্লয়ার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানিয়েছে, নতুন ভিসা নিয়মের অনাকাঙ্ক্ষিত পরিণতি হতে পারে।

    সোমবার অ্যাসোসিয়েশনের হেড অব অ্যাডভোকেসি অ্যালান ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা সঠিক কর্মীদের নিয়ে আসছি এবং তারা যাতে শোষিত না হয় তা নিশ্চিত করার জন্য সমর্থন দিচ্ছি। তবে কর্মসংস্থান খাতে ভারসাম্য ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে।’

    তিনি বলেন, ‘অনুপ্রাণিত কর্মীদের জন্য নিউজিল্যান্ডে আসা কঠিন করে তোলার অর্থ হল তারা অন্য কোথাও চলে যাবে। এটি দেশের অর্থনীতির ক্ষতি করবে।’ 

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬