Journalbd24.com

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সাড়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুন, ২০২৪ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুন, ২০২৪ ১৩:২৩

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সাড়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুন, ২০২৪ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুন, ২০২৪ ১৩:২৩

    যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সাড়া

    গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র সমর্থিত প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। তবে প্রস্তাবটি কার্যকর করতে এবং স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে এখন ইসরায়েলের প্রতিশ্রুতি সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। খবর বিবিসির

    এ বিষয়ে এক বিবৃতিতে হামাস ও তাদের মিত্র সংগঠন ইসলামি জিহাদ একটি চুক্তিতে পৌঁছাতে তাদের ইতিবাচক প্রস্তুতির কথা জানিয়েছে।

    প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনাটি গত সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হয়। এই প্রস্তাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির কথা বলা আছে, যা ক্রমান্বয়ে স্থায়ী যুদ্ধবিরতিতে রূপ নেবে। কাতার, মিসরের পাশাপাশি যুক্তরাষ্ট্র এই আলোচনায় ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। পাশাপাশি তারা জানিয়েছে, হামাস এই প্রস্তাবের বিষয়ে তাদেরকেও অবস্থান জানিয়েছে

    গতকাল মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় হামাস এক বিবৃতিতে গাজায় সর্বাত্মকভাবে সংঘাত অবসানের আহ্বান জানায়। হামাস ও ইসলামি জিহাদের এক বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনি জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই সাড়া প্রদান করা হয়েছে এবং গাজায় চলতে থাকা আগ্রাসন পুরোপুরি বন্ধ করতে এতে গুরুত্ব দেওয়া হয়েছে।’

    বিবৃতিতে হামাস আরও জানায়, যুদ্ধ অবসানে ইতিবাচকভাবে কাজ করতে এবং একটি চুক্তিতে পৌঁছাতে তারা প্রস্তুত রয়েছে।

    এদিকে, মার্কিন জাতীয় নিরাপত্তাবিষয়ক হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, হামাস প্রস্তাবের পক্ষে সাড়া দেওয়ায় তা সহায়ক হবে এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সংগঠনটির অনুরোধকে মূল্যায়ন করছে।

    মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, তারা গাজার যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং হামাসের সাড়াদানের জন্য গোটা বিশ্ব অপেক্ষা করছে।

    গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রাথমিকভাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির জন্য এই পরিকল্পনা প্রণয়ন করেন। এতে হামাসের হাতে থাকা কিছু জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা বেশ কিছু ফিলিস্তিনি বন্দিদের মুক্তির কথাও বলা হয়েছে।

    এ ছাড়া পরিকল্পনার অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্তি দেওয়ার পাশাপাশি গাজা থেকে সব ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের কথাও বলা হয়েছে ‘স্থায়ী’ যুদ্ধবিরতির অংশ হিসেবে। তবে এই পরিকল্পনা পুরোপুরি নির্ভর করছে আলোচনার ওপর

    এ বিষয়ে ইসরায়েলের প্রস্তাবের সারসংক্ষেপ এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই প্রস্তাবে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সম্মতি রয়েছে, তবে তা সর্বসম্মত নয়।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬