Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রাশিয়াকে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে ইরান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৪ ১৫:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৪ ১৫:১৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    রাশিয়াকে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে ইরান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৪ ১৫:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৪ ১৫:১৩

    রাশিয়াকে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে ইরান

    ইরানের স্বল্প পাল্লার ফাত-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রুশ সামরিক বাহিনীর কয়েক ডজন কর্মী ইরানে প্রশিক্ষণ নিচ্ছে। ইউরোপের দুটি গোয়েন্দা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। তারা আরও জানিয়েছে, রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য তেহরান খুব দ্রুতই মস্কোকে স্যাটেলাইট নিয়ন্ত্রিত শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে। 

    ইউরোপের ওই দুই গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিরা গত বছরের ১৩ ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে ফাত-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইরানের সরকারি মালিকানাধীন এরোস্পেস ইন্ডাস্ট্রিস অর্গানাইজেশন (এআইও) তৈরিকৃত আবাবিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে মনে করা হচ্ছে।

    একাধিক গোপনীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ফাত-৩৬০ ক্ষেপণাস্ত্র কীভাবে পরিচালনা করতে হয় তার প্রশিক্ষণের জন্য রুশ কর্মকর্তারা ইরানে রয়েছেন। স্বল্প পাল্লার এসব ক্ষেপণাস্ত্র ১২০ কিলোমিটারের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং এক একটির ওজন ১৫০ কেজি। অন্য একটি সূত্র জানিয়েছে, প্রশিক্ষণ কার্যক্রম শেষ হলেই এসব ক্ষেপণাস্ত্র রাশিয়াকে সরবরাহ করবে ইরান।

    সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, মস্কোর নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। তারপরও তারা ইরানের ফাত-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এনে যুদ্ধ ক্ষেত্রে আরও শক্তভাবে লড়াই করতে চায়। 

    যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র, ন্যাটো এবং জি-৭ জানিয়েছে, ইরান যদি এই ধরনের হস্তান্তর নিয়ে এগিয়ে যায় তাহলে তারা দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

    মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্রের মতে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের যুদ্ধ ইরানের সমর্থনে একটি নাটকীয় বৃদ্ধির প্রতিনিধিত্ব করবে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের শুরু থেকে হোয়াইট হাউস রাশিয়া ও ইরানের মধ্যে গভীরতর নিরাপত্তা অংশীদারিত্ব সম্পর্কে বারবার সতর্ক করেছে।

    এ ব্যাপারে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

    নিউ ইয়র্কে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে জানিয়েছে, ইরান রাশিয়ার সাথে সামরিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব জোরদার করছে। তবে নৈতিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইরান ক্ষেপণাস্ত্রসহ যে কোনো ধরনের অস্ত্র হস্তান্তর করা থেকে বিরত থাকছে, যা ইউক্রেনের বিরুদ্ধে সম্ভাব্যভাবে ব্যবহার করা যেতে পারে।

    এদিকে হোয়াইট হাউস নিশ্চিত করতে অস্বীকার করেছে যে, ইরান রাশিয়ান সামরিক কর্মীদের ফাত-৩৬০ প্রশিক্ষণ দিচ্ছে বা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

    ইরান রাশিয়াকে কবে নাগাদ ফাত-৩৬০ ক্ষেপণাস্ত্র সরববরাহ করতে পারে, সে ব্যাপারে কিছু জানায়নি ইউরোপের ওই দুটি গোয়েন্দা সূত্র। তবে তারা বলেছে যে, এটি শিগগির ঘটবে।

    নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরান রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করেছে কিন্তু ফাত-৩৬০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেনি।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬