Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ব্রাজিলে বিমান বিধ্বস্ত, ৬২ জনের মরদেহ উদ্ধার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৪ ১৩:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৪ ১৩:০৩

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ব্রাজিলে বিমান বিধ্বস্ত, ৬২ জনের মরদেহ উদ্ধার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৪ ১৩:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৪ ১৩:০৩

    ব্রাজিলে বিমান বিধ্বস্ত, ৬২ জনের মরদেহ উদ্ধার

    ব্রাজিলের সাও পাওলোতে বিমান বিধ্বস্তে নিহত ৬২ জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

    প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রাজিলের সাও পাওলো রাজ্যের ভিনেদো শহরে ভোপাস এয়ারলাইন্সের এটিআর ৭২-৫০০ মডেলের দুই ইঞ্জিনের একটি বিমান বিধস্ত হয়। এতে বিমানটির সব যাত্রী নিহত হোন। বিমানটিতে ৫৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। 

    সাও পাওলো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে তারা মরদেহগুলো উদ্ধার করেছে। এদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ২৮ জন নারী। তাদের ময়না তদন্তের জন্য পুলিশ এসব লাশ মর্গে পাঠিয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পরই এসব লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

    কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিমানে থাকা ক্যাপ্টেন এবং ফাস্ট অফিসারের মরদেহ সনাক্ত হয়েছে। এছাড়া বাকি মরদেহ শনাক্তের জন্য তাদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা হোটেলে থাকবেন। ইতোমধ্যে ৩৮টি পরিবার এসেছে। 

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে আকাশে কয়েকবার ঘুরছিল। পরে এটি মাটিতে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। 

    এটিআর ৭২-৫০০ মডেলের এই বিমান দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট রেকর্ডারগুলো উদ্ধার করা হয়েছে, তদন্ত কাজে এগুলো সহযোগিতা করবে। 

    ট্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার টুয়েন্টিফোর-এর তথ্যানুসারে, ২২৮৩ ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৫৬ মিনিটে ক্যাসকেভেল থেকে যাত্রা করেছিল এবং বেলা ১টা ৪০ মিনিটে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল।

    বিমান থেকে প্রাপ্ত শেষ সংকেতটি অবতরণের নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগে ছিল।

    ব্রাজিলের সিভিল এভিয়েশন এজেন্সি জানিয়েছে, ২০১০ সালে নির্মিত বিমানটি বৈধ রেজিস্ট্রেশন এবং এয়ারওয়ার্ডিনেস সার্টিফিকেটসহ ভালো অপারেটিং অবস্থায় ছিল।

    ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। 

    এর আগে ব্রাজিলে ২০০৭ সালে বিমান দুর্ঘটনায় ১৯৯ জনের মৃত্যু হয়।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬