Journalbd24.com

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বাংলাদেশ থেকে শিক্ষা নিতে বলায় খেপেছেন নেপালের প্রধানমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৫১

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    বাংলাদেশ থেকে শিক্ষা নিতে বলায় খেপেছেন নেপালের প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৫১

    বাংলাদেশ থেকে শিক্ষা নিতে বলায় খেপেছেন নেপালের প্রধানমন্ত্রী

    বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিতে বলায় ক্ষেপেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গত সপ্তাহে আগে নেপালের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিতে বলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। 

    এর জবাবে শনিবার (৩১ আগস্ট) কাঠমান্ডুতে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেন, ‘আমি শুনেছি তিনি (পুষ্প কমল দহল) বাংলাদেশ–শ্রীলঙ্কার কাছ থেকে আমাকে শিক্ষা নিতে বলেছেন। আমি বলতে চাই, আপনি ভালো করে শিক্ষা নিন।’

    কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিন। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও শেখ হাসিনা সরকারের পতন থেকে কিছু শিখুন।’

    সাবেক প্রধানমন্ত্রীর এই কথার জবাব দিতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কি ভয় সৃষ্টি করতে ১৭ হাজার মানুষ হত্যা করেছি? আমি কি কারও মনে ভয় ঢুকাতে ডাকাতি করেছি? আমার ভয়ের কিছু নেই। তিনি (পুষ্প কমল দহল) খুব উচ্চস্বরে আমাকে বাংলাদেশ-শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিতে বলছেন। আমি বলতে চাই- আপনি ভালো করে শিক্ষা নিন।’ 

    এছাড়া বাংলাদেশের মতো নেপালে স্বৈরাচার শাসন বা এ ধরনের কোনো পরিস্থিতি নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা। এ কারণে নেপালে বাংলাদেশের মতো কিছু ঘটবে না।

    তিনি বলেন, ‘বর্তমান নেপালে কোনো অব্যবস্থাপনা নেই। বাংলাদেশে কিছু হয়েছে মানে এই নয় নেপালেও হবে। নেপাল অন্য কোনো দেশের ফটোকপি নয়; এটির নিজস্ব ইতিহাস এবং ঐতিহ্য আছে। আমরা গণতন্ত্র এবং সংবিধানকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

    সিপিএন-মাওবাদী সেন্টারের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বর্তমান প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায় তারা আমাদের ভয় দেখাতে পারে না। আমি এটা পরিষ্কার করতে চাই- নেপালে অরাজকতা, বিশৃঙ্খলা এবং সহিংস রাজনীতি আর সম্ভব নয় এবং তাদের অনুমতি দেওয়া হবে না।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬