Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মোদির সফরের আগে উত্তপ্ত জম্মু-কাশ্মীর, নিহত দুই সেনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৪৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মোদির সফরের আগে উত্তপ্ত জম্মু-কাশ্মীর, নিহত দুই সেনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৪৮

    মোদির সফরের আগে উত্তপ্ত জম্মু-কাশ্মীর, নিহত দুই সেনা

    চলতি মাসে বিধানসভা নির্বাচন ভারতের জম্মু ও কাশ্মীরে।  তার আগে আবারও নিরাপত্তা বাহিনীর উপর হামলা করেছে স্বাধীনতাকামী সশস্ত্র যোদ্ধারা। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এতে প্রাণ হারিয়েছে দুই ভারতীয় সেনা।  

    জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে আজ শনিবার এক সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার সফরের ঠিক একদিন আগে এই সংঘর্ষের ঘটনা ঘটল৷  

    মোদি আজ জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় প্রচার সমাবেশ করবেন। ডোডায় গত ৪২ বছরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর ওই অঞ্চলে প্রথম সফর হতে যাচ্ছে। তার আগে দুই সেনার মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। 

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার কিস্তওয়ার জেলায় সশস্ত্রযোদ্ধাদের আস্তানায় যৌথ অভিযানে নামে সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গলের দিক থেকে গুলিবর্ষণ শুরু করে সশস্ত্রযোদ্ধারা। তখনই চার সেনা গুলিবিদ্ধ হন। 

    স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর আকাশপথে সেনা হাসপাতালে স্থানান্তর করা হয়। দুই সেনার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী।  

    নিহত এই দুই সেনা হলেন, নায়েব সুবেদার বিপন কুমার এবং জেসিও সিপাহি অরবিন্দ সিং৷

    এ দিকে আরেক খবরে উপত্যকার বারামুলা জেলায় নিরপাত্তা বাহিনীর অভিযানে তিন সশস্ত্রযোদ্ধা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেনা নিরাপত্তায় জম্মু ও কাশ্মীরে চলছে এখন ভোটের প্রস্তুতি। ১৮ সেপ্টেম্বর প্রথম পর্বে ২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।  এরপর ২৫ সেপ্টেম্বর ২৬টি আসনে এবং ১ অক্টোবর বাকি ৪০টি আসনে ভোট হবে।  

    ২০১৮ সালের পরে জম্মু ও কাশ্মীরে কোনো নির্বাচিত সরকার নেই। মেহবুবা মুফতির নেতৃত্বে পিডিপি-বিজেপি সরকারই জম্মু ও কাশ্মীরে শেষ নির্বাচিত সরকার। ২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদটি বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার বিলোপ করেছিল নরেন্দ্র মোদি সরকার।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬