Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মুখোমুখি লড়াইয়ে পিছু হঠতে বাধ্য হয়েছে ইসরায়েলি বাহিনী: হিজবুল্লাহ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৪ ১৩:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৪ ১৩:৩৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মুখোমুখি লড়াইয়ে পিছু হঠতে বাধ্য হয়েছে ইসরায়েলি বাহিনী: হিজবুল্লাহ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৪ ১৩:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৪ ১৩:৩৮

    মুখোমুখি লড়াইয়ে পিছু হঠতে বাধ্য হয়েছে ইসরায়েলি বাহিনী: হিজবুল্লাহ

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তারা দক্ষিণ লেবাননে বর্তমানে হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি লড়াই করছেন না। 

    তিনি দাবি করেছিলেন, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে লড়াই করতে প্রস্তুত। তবে, সেনারা বৈরুত বা দক্ষিণ লেবাননের কোনো শহরে ঢুকছে না।

    তবে আজ বুধবার হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধরা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর একটি পদাতিক দলের মুখোমুখি হয়েছেন।  

    বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর একটি পদাতিক দল আজ বুধবার ভোরবেলা ওদাইসেহ শহরে অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়েছিল। হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধে মুখে দলটি পিছু হটতে বাধ্য হয়। 

    আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধে আহত ইসরায়েলি সেনাদের হেলিকপ্টার করে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার অসমর্থিত খবর পাওয়া গেছে। 

    গত সোমবার রাতে লেবাননে স্থল অভিযান শুরু করার ঘোষণা দেয় ইসরায়েল। স্থল হামলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী তিনটি অঞ্চলে ব্যাপক বিমান ও কামান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে একটি অঞ্চল হলো ওদাইসেহ। এটি এমন একটি এলাকা, যেখানে ইসরায়েলি সৈন্যরা প্রবেশের চেষ্টা করছে।

    আল জাজিরার খবরে বলা হয়েছে, স্থল অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে মুখোমুখি লড়াইয়ের এটি প্রথম ঘটনা। আর এতে ইসরায়েলি বাহিনী পিছু হঠতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।

    এদিকে গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আজ বুধবার লেবানন ও হাজায় বিমান হামলা আরও বাড়িয়েছে ইসরায়েল। 

    গত বছরের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বিমান ও স্থল হামলায় এ পর্যন্ত ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে লেবাননে ইসরায়েলি হামলা নিহতের হয়েছেন প্রায় সংখ্যা ১ হাজার ৯০০ জন। গত সপ্তাহ থেকে লেবাননে তীব্র বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার পাশাপাশি লেবাননেও স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। 

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬