Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪ ১৪:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪ ১৪:০২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪ ১৪:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪ ১৪:০২

    টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

    ভারতের শিল্পজগতের নক্ষত্র টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর।  

    এ শিল্পপতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।

    বার্ধক্যজনিত কারণে রতন টাটা মারা গেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।  

    গত ৬ অক্টোবর মধ্যরাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের ওই হাসপাতালে। চিকিৎসার পর অনেকটা সুস্থ হয়ে ওঠেন তিনি।  

    সুস্থ আছেন বলে নিজেই জানান রতন টাটা। বলেন, তাকে নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। কিন্তু বুধবার ফের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তার। তখনই জানা যায়, অবস্থা আশঙ্কাজনক। রাতেই এলো এ বিজনেস আইকনের মৃত্যুর খবর।

    রতন টাটার মৃত্যুর খবরে ইতোমধ্যে শোক প্রকাশ করে মাইক্রো ব্লগিং সাইট এক্স -এ বার্তা দিয়েছেন হর্ষ গোয়েঙ্কা থেকে শুরু করে গৌতম আদানি, আনন্দ মহিন্দ্রাসহ শিল্পপতিরা। শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    প্রসঙ্গত, শতাধিক বছর আগে টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠা করেন রতনের দাদা। ১৯৯১ সালে সেই গোষ্ঠীর চেয়ারম্যান হন রতন। তখন মূলত অটোমোবাইল এবং ইস্পাতশিল্প ক্ষেত্রে ছড়িয়ে ছিল টাটা গোষ্ঠীর ব্যবসা। ১৯৯৬ সালে টাটা টেলিসার্ভিস শুরু করেন প্রবীণ শিল্পপতি। ২০০২ সালে শুরু করেন তথ্যপ্রযুক্তি সংস্থা ‘টাটা কনসালটেন্সি সার্ভিস’। ২০১২ সালে টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার সরাসরি দায়িত্ব থেকে সরে সাম্মানিক পদে বসেন রতন।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬