Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ‘সতর্কতামূলক’ মহড়ায় তাইওয়ানকে ঘিরে ধরেছে চীন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪ ১৫:১০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ‘সতর্কতামূলক’ মহড়ায় তাইওয়ানকে ঘিরে ধরেছে চীন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪ ১৫:১০

    ‘সতর্কতামূলক’ মহড়ায় তাইওয়ানকে ঘিরে ধরেছে চীন

    স্বশাসিত তাইওয়ানের ‘বিচ্ছিন্নতাবাদী’ শক্তির বিরুদ্ধে ‘কঠোর হুঁশিয়ারি’ প্রদানের লক্ষ্যে দ্বীপদেশটির চারদিকে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের সমন্বয়ে আজ সোমবার (১৪ অক্টোবর) থেকে সামরিক মহড়া শুরু করেছে চীন। খবর এএফপির।

    বেইজিং এখনও তাইওয়ানকে নিজের কব্জায় আনতে শক্তি ব্যবহার করা হবে না, এমন কথা বলেনি এবং আজ থেকে যে মহড়াটি শুরু হলো তা গত দুবছরের মধ্যে যে চারটি বড় ধরনের যুদ্ধের মহড়া হয়েছে, তার মধ্যে অন্যতম।

    এই মহড়া শুরুর পর যুক্তরাষ্ট্র তার প্রতিক্রিয়ায় বলেছে চীনের এ ধরনের পদক্ষেপ ‘অযৌক্তিক’ এবং তা কেবল ঝুঁকিপূর্ণ ‘উত্তেজনাকে’ বাড়িয়ে তুলবে। দেশটি চীনকে এ বিষয়ে সংযম প্রদর্শনেরও আহ্বান জানিয়েছে।

    এদিকে, গত মে মাসে দ্বীপদেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া লাই চিং-তে গণতান্ত্রিক তাইওয়ানকে রক্ষা করতে ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে তার প্রত্যয়ের কথা জানিয়েছেন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মহড়ার জবাবে প্রয়োজনীয় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করেছে বলে জানিয়েছে।

    এএফপির একজন সাংবাদিক আজ সোমবার তাইওয়ানের উত্তরে শিনচু বিমান ঘাঁটি থেকে ১২টি যুদ্ধবিমানকে আকাশে উড়তে দেখেছেন।

    তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাইপে এ বিষয়ে ‘উচ্চমাত্রার সতর্কতায়’ রয়েছে এবং তাদের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজগুলো তাদের ওপর অর্পিত দায়িত্ব হিসেবে শত্রুর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় তা করবে।

    ‘জয়েন্ট সোর্ড ২০২৪ বি’ নামের চীনের এই মহড়াকে সশস্ত্র বাহিনীর যৌথ সামর্থ্যের কার্যক্রম হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির ইস্টার্ন কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন লি শি। তিনি জানান, তাইওয়ান দ্বীপের উত্তর, দক্ষিণ ও পূর্বে এই সামরিক মহড়া চলছে। সমুদ্র ও আকাশ পথে সমন্বয়ের মাধ্যমে এই কমব্যাট অপারেশনটি চালানো হচ্ছে। 

    এই মহড়া থেকে জল ও স্থলপথে হামলা চালানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন লি শি।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬