Journalbd24.com

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইসরায়েলকে নিন্দার চিঠিতে সই করেনি ভারত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪ ১৫:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪ ১৫:২২

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ইসরায়েলকে নিন্দার চিঠিতে সই করেনি ভারত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪ ১৫:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪ ১৫:২২

    ইসরায়েলকে নিন্দার চিঠিতে সই করেনি ভারত

    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ইসরায়েলকে নিন্দা জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছে ইউরোপ, আফ্রিকার দেশগুলোসহ বিশ্বের ১০৪টি দেশ। তবে তাতে স্বাক্ষর করেনি ভারত।

    রোববার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

    প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে জাতিসংঘের মহাসচিবের ইসরায়েলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েল। এতে ইসরায়েলের সমালোচনায় সরব হয়ে ওঠে সারা বিশ্ব। ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে চিলির উদ্যোগে একটি চিঠি লেখা হয়। জাতিসংঘে প্রচারিত ওই চিঠিতে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশি বেশিরভাগ দেশ, সেই সঙ্গে পশ্চিম এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার দেশগুলো স্বাক্ষর করলেও ভারত করেনি।

    পত্রিকাটি জানিয়েছে, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা না করায় গত ২ অক্টোবর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অভিযুক্ত করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলের মাটিতে জাতিসংঘের মহাসচিব পা রাখার যোগ্য নন বলে ঘোষণা দেয় ইসরায়েল। এরপর জাতিসংঘের সদস্য ১০৪টি দেশ ও আফ্রিকান ইউনিয়ন ইসরায়েলের নিন্দা জানিয়ে চিঠি প্রকাশ করে। 

    চিঠিতে বলা হয়, ‘এই ধরনের কর্মকাণ্ড জাতিসংঘের উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষমতাকে ক্ষুন্ন করে, যার মধ্যে রয়েছে দ্বন্দ্ব মধ্যস্থতা ও মানবিক সহায়তা প্রদান। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে আমরা জাতিসংঘের নেতৃত্ব এবং এর মিশনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানাই। আমরা মহাসচিব এবং তার কাজের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও আস্থা পুনর্ব্যক্ত করছি।’

    ওই চিঠিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বেশির ভাগ দেশ সই করলেও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত সই করেনি।

    বিশ্লেষকরা বলছেন, চিঠিটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটিকে জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘের প্রতিরক্ষা হিসাবে দেখা হয়, সংঘাতের কোনো পক্ষ নয়।

    ভারত কেন ওই চিঠিতে স্বাক্ষর করেনি সে বিষয়ে দ্য হিন্দুর মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

    এদিকে, সরকারের এমন পদক্ষেপের সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে এমন অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন, তা রহস্যময়। এটি অবশ্যই লজ্জাজনক।’

    কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেন, ‘ভারত কেন এমন একটি চিঠিতে সই করল না, তার কোনও ব্যাখ্যা নেই। জাতিসংঘ মহাসচিবের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়ে ইসরায়েল চরম ভুল করেছে। ভারতের উচিত ছিল এর নিন্দা জানানো।’

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬