Journalbd24.com

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সুদানে কলেরার ঝুঁকিতে ৩০ লাখেরও বেশি মানুষ: ইউনিসেফ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪ ১৪:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪ ১৪:৪৫

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সুদানে কলেরার ঝুঁকিতে ৩০ লাখেরও বেশি মানুষ: ইউনিসেফ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪ ১৪:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪ ১৪:৪৫

    সুদানে কলেরার ঝুঁকিতে ৩০ লাখেরও বেশি মানুষ: ইউনিসেফ

    জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) শুক্রবার (১৮ অক্টোবর) সতর্ক করে বলেছে, যুদ্ধবিধ্বস্ত সুদানে ৩০ লাখেরও বেশি মানুষ কলেরার ঝুঁকিতে রয়েছে। খবর সিনহুয়া নিউজের।

    ইউনিসেফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেছে, পাঁচ বছরের কম বয়সী পাঁচ লাখ শিশুসহ ৩১ লাখ মানুষ কলেরার ঝুঁকিতে রয়েছে।

    ইউনিসেফের মতে, ২০২৩ সালের এপ্রিলে সুদানে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর টিকাদান কর্মসূচি ৮৫ শতাংশ থেকে প্রায় ৫০ শতাংশে নেমে এসেছে।

    পোস্টে বলা হয়েছে, সংঘাতপূর্ণ অঞ্চলে ৭০ শতাংশের বেশি হাসপাতাল বন্ধ হয়ে গেছে এবং ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মীদের কয়েক মাস ধরে বেতন দেওয়া হয়নি।

    সুদানে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে কলেরা, ম্যালেরিয়া, হাম ও ডেঙ্গু জ্বরের মতো মহামারি রোগ ছড়িয়ে পড়েছে, যার ফলে শত শত মানুষের মৃত্যু হয়েছে।

    সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি বছরের আগস্টে দেশটিতে কলেরার প্রাদুর্ভাব ঘোষণা করে। সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যেকার সংঘাত রাজধানী খার্তুম এবং অন্যান্য শহরাঞ্চলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছে।

    জাতিসংঘের মতে, সুদানের সংঘাত বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকট তৈরি করেছে। জাতিসংঘের ধারণা, চলমান সংঘাতে সুদানে ১ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে- দেশটির জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ। এর মধ্যে ২০ লাখেরও বেশি সুদানি প্রতিবেশি দেশে পালিয়েছে।

    উত্তর আফ্রিকার এই দেশটিতে টানা ১৮ মাসেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে অনেকের মতে, এ সংখ্যা ১ লাখ ৫০ হাজারের বেশি হতে পারে।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬