Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • লেবাননে ইসরায়েলি হামলায় ৩৩ জন নিহত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪ ১৫:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪ ১৫:০৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    লেবাননে ইসরায়েলি হামলায় ৩৩ জন নিহত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪ ১৫:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪ ১৫:০৯

    লেবাননে ইসরায়েলি হামলায় ৩৩ জন নিহত

    লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে। বৈরুত থেকে এ খবর জানায় বার্তা সংস্থা এএফপির সাংবাদিক।

    হামলার বিষয়ে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পূর্বদিকে যেখানে হিজবুল্লাহর প্রভাব রয়েছে, সেই বালবেক-হেরমেল অঞ্চলকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় কানাইসেহ এলাকায় ১১ জনসহ মোট ২০ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছে। দক্ষিণে, যেখানে হিজবুল্লাহর শক্তিশালী উপস্থিতি রয়েছে সেখানে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে এই গোষ্ঠী ও তাদের শিয়া মিত্র আমালের সঙ্গে জড়িত সাতজন রয়েছে।

    মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হ্যানউইয়েহ গ্রামে পাঁচজন নিহত হয়েছেন। পৃথকভাবে, আমালের সঙ্গে জড়িত রিসালা স্কাউটস অ্যাসোসিয়েশনের ছয়জন এবং হিজবুল্লাহ-অধিভুক্ত ইসলামিক হেলথ কমিটির আরেকজন দেইর কানুন গ্রামে হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

    ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের বিমান টায়ার ও বালবেক এলাকায় হিজবুল্লাহ সন্ত্রাসী অবকাঠামোগুলোতে আঘাত হেনেছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল হিজবুল্লাহ সদস্য, অপারেশনাল অ্যাপার্টমেন্ট ও অস্ত্রাগার।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন আহত হয়েছে।

    দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারে হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হওয়ার এক দিন পর শনিবারের হামলার ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধান করছে।

    মন্ত্রণালয় বলেছে, টায়ার শহরে ইসরায়েলি হামলায় দুই মেয়েসহ সাতজন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। তাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া গেছে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে।

    শনিবার হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরে রকেটের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সৈন্য ও সামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্য করে একটি ঘাঁটি এবং হাইফার উত্তরে একটি এলাকাসহ দক্ষিণ লেবাননের একটি গ্রামের ওপর ইসরায়েলি হার্মিস ৪৫০ ড্রোন ভূপাতিত করেছে।

    ইসরায়েল গত ২৩ সেপ্টেম্বর লেবাননে বিমান হামলা জোরদার করে এবং এক সপ্তাহ পরে স্থল অভিযান শুরু করে।

    গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের ফলে গাজা যুদ্ধের সূত্রপাত হয়। পরে ফিলিস্তিনি মিত্রদের সমর্থনে হিজবুল্লাহর প্রায় এক বছর ধরে ইসরায়েলর সঙ্গে আন্তঃসীমান্ত আক্রমণ পাল্টা আক্রমণের বৃদ্ধি ঘটে।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, আন্তঃসীমান্ত গুলি বিনিময় শুরু হওয়ার পর থেকে লেবাননে তিন হাজার ১১০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। তাদের মধ্যে প্রায় দুই হাজার ৭০০ জন ২৩ সেপ্টেম্বর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬