Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • দায়িত্ব গ্রহণের ৬ মাসের মধ্যে হাইতির প্রধানমন্ত্রীকে অপসারণ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪ ১৩:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪ ১৩:৫৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    দায়িত্ব গ্রহণের ৬ মাসের মধ্যে হাইতির প্রধানমন্ত্রীকে অপসারণ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪ ১৩:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪ ১৩:৫৭

    দায়িত্ব গ্রহণের ৬ মাসের মধ্যে হাইতির প্রধানমন্ত্রীকে অপসারণ

    হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল ক্ষমতা গ্রহণের ছয় মাসেরও কম সময়ের মধ্যে দেশটির শাসক পরিষদ তাকে বরখাস্ত করেছে।

    শাসক পরিষদের নয়জন সদস্যের মধ্যে আটজন স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশে ব্যবসায়ী ও সাবেক হাইতি সিনেট প্রার্থী আলিক্স ডিডিয়ে ফিলস-এমকে গ্যারি কনিলের পরিবর্তে নিয়োগ করা হয়েছে। খবর বিবিসির।

    গ্যারি কনিল জাতিসংঘের একজন সাবেক কর্মকর্তাও ছিলেন। হাইতিতে শত শত গ্যাংয়ের দৌরাত্বে তীব্র নিরাপত্তা সংকটের মধ্যে দেশ পরিচালনায় তিনি নিয়োগ পান। আশা করা হয়েছিল যে, তিনি ২০১৬ সালের পর দেশটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচন পরিচালনার পথ প্রস্তুত করতে পারবেন। 

    কনিল তার অপসারণকে অবৈধ বলে অভিহিত করেছেন। শাসক পরিষদে পাঠানো এক চিঠিতে তিনি হাইতির ভবিষ্যত সম্পর্কে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। চিঠিটি বার্তা সংস্থা রয়টার্স দেখেছে। 

    হাইতিতে বর্তমানে কোনো প্রেসিডেন্ট বা সংসদ নেই। দেশটির সংবিধান অনুযায়ী, সংসদই একজন প্রধানমন্ত্রীকে অপসারণ করতে পারে। 

    গ্যারি কনিল গত ৩ জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তিনি তার চিঠিতে বলেছেন, ‘এই সিদ্ধান্তটি যে কোনো আইনগত ও সাংবিধানিক কাঠামোর বাইরে নেওয়া হয়েছে। যা এর বৈধতা সম্পর্কে গুরুতর উদ্বেগ সৃষ্টি করে।’

    হাইতির ভারী অস্ত্রধারী গ্যাংগুলো চলতি বছরের এপ্রিলে কনিলের পূর্বসূরি অ্যারিয়েল হেনরিকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য করেছিল। তারা রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কিছু অংশের দখল করেছিল। 

    চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি হেনরি গায়ানায় একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে গেলে,গ্যাং সদস্যরা শহরের আন্তর্জাতিক বিমানবন্দর দখল করে তাকে ফেরত আসতে বাধা দেয়।

    এরপর হাইতিতে শাসক পরিষদ ট্রানজিশনাল প্রেসিডেন্সিয়াল কাউন্সিল (টিপিসি) গঠিত হয়। 

    বর্তমানে হাইতি এক ভয়াবহ গ্যাং সংকটের মধ্যে রয়েছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত গ্যাং সংঘাতে ৩ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ৫ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

    জাতিসংঘের তথ্য অনুযায়ী, দুই মিলিয়ন হাইতিয়ান জরুরি খাদ্য সংকটে রয়েছে। দেশের অর্ধেক জনগণ যথেষ্ট খাদ্য পাচ্ছে না।

    এ পরিস্থিতিতে হাইতির শক্তিশালী গ্যাং নেতা জিমি চেরিজিয়ের বলেছেন, যদি সশস্ত্র গোষ্ঠীগুলো নতুন সরকারের প্রতিষ্ঠার আলোচনা অংশগ্রহণের সুযোগ পায়, তবে তিনি সহিংসতা বন্ধ করতে প্রস্তুত।

    আট বছর আগে হাইতিতে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেসময় টেট ক্যালে দলের জোভেনেল মোইস নির্বাচিত হয়েছিলেন। 

    ২০২১ সালের জুলাইয়ে তাকে হত্যার পর থেকে প্রেসিডেন্টের পদটি খালি রয়েছে। গ্যাংগুলো এই ক্ষমতার শূন্যতার সুযোগ নিয়ে দেশটির কিছু অংশ দখল করেছে এবং হাইতি কার্যত আইনের শাসনহীন হয়ে পড়েছে।

    গত মাসে জানা গেছে, কেনিয়া থেকে শত শত পুলিশ কর্মকর্তাকে হাইতিতে মোতায়েন করা হয়েছে এবং নভেম্বর মাসে আরও পুলিশ সদস্যদের সেখানে পাঠানো হবে।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬