Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • তেল সংস্থার সিইও ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    তেল সংস্থার সিইও ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮

    তেল সংস্থার সিইও ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের জ্বালানিমন্ত্রী হিসেবে একটি তেল সংস্থার সিইও ক্রিস রাইটকে মনোনীত করেছেন। 

    ক্রিস রাইট ‘লিবার্টি এনার্জি’ নামের ডেনভারভিত্তিক একটি তেলক্ষেত্র পরিষেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস। তার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম বড় তহবিল যোগানদাতা হিসেবে ট্রাম্পের সঙ্গে সখ্যতা রয়েছে তার।

    রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া নিউজ। 

    প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি শিল্প ও জ্বালানির স্বাধীনতাকে উন্নীত করে এমন নীতিগুলোর সমর্থক ক্রিস। তাকে নতুন প্রশাসনে জ্বালানিমন্ত্রী করার কথা গতকাল শনিবার জানিয়েছেন ট্রাম্প।

    ট্রাম্পের মতে, তেল-গ্যাসের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে এবং বিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনাকে এগিয়ে নিতে পারবেন ক্রিস। কারণ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানির চাহিদা ক্রমেই বাড়ছে।

    ক্রিস জলবায়ু পরিবর্তন ও চরম আবহাওয়া ঘটনার মধ্যে যোগসূত্র সমর্থন করেন না। তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বব্যাপী সহযোগিতার বিষয়ে ট্রাম্পের মতোই বিরোধিতা করেন এবং জলবায়ু কর্মীদের ‘উদ্বেগজনক’ বলেও উল্লেখ করেন। এছাড়া বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় ডেমোক্র্যাটদের প্রচেষ্টাকে সোভিয়েত-শৈলীর সাম্যবাদের সঙ্গেও তুলনা করেন তিনি।

    নিজের লিংকডইনে পোস্ট করা একটি ভিডিওতে গত বছর ক্রিস বলেছিলেন, ‘জলবায়ু সংকট বলে আদতে কিছু নেই। আর আমরা জ্বালানি ব্যবহারের রূপান্তরের মধ্যেও নেই।’

    গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন তিনি। তবে তার আগেই ট্রাম্প তার নতুন প্রশাসন গোছানোর কাজ শুরু করেছেন। ইতিমধ্যে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্বাস্থ্যসহ আরও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীদের নাম চূড়ান্ত করেছেন তিনি। 

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬