Journalbd24.com

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পাকিস্তানে রাজধানী অভিমুখে পিটিআইয়ের লংমার্চ, নস্যাতে প্রস্তুত সরকার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪ ১৪:৩৯

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    পাকিস্তানে রাজধানী অভিমুখে পিটিআইয়ের লংমার্চ, নস্যাতে প্রস্তুত সরকার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪ ১৪:৩৯

    পাকিস্তানে রাজধানী অভিমুখে পিটিআইয়ের লংমার্চ, নস্যাতে প্রস্তুত সরকার

    কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা-কর্মী-সমর্থকরা খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব ও অন্যান্য অঞ্চল থেকে রাজধানী ইসলামাবাদের দিকে দলে দলে যাত্রা শুরুর পর দেশটির সরকার তাদের রুখতে বেশ আক্রমণাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে। অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজধানীর প্রবেশ মুখগুলোতে। সরকার বলছে, যে কেউ ইসলামাবাদে প্রবেশের চেষ্টা করলে চরম পরিণতির মুখোমুখি হতে হবে। খবর ডনের।

    বিদেশি অতিথিদের সফরের সময় পিটিআইয়ের এই শক্তি প্রদর্শনকে সরকার ‘সুচিন্তিত ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করেছে। আজ সোমবার (২৫ নভেম্বর) দেশটিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর রাষ্ট্রীয় সফরে আসার কথা রয়েছে।

    পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি গতকাল রোববার বেলারুশ থেকে আসা অগ্রগামী প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানিয়েছেন। এ সময় এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাজধানীতে প্রতিবাদকারীরা প্রবেশের চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হবে।

    এদিকে, রাজধানী ইসলামাবাদের রেড জোনকে পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই শহরটিতেই দেশের প্রধান সরকারি দপ্তর ও কূটনৈতিক আবাসনগুলো অবস্থিত।

    পিটিআইয়ের হাজার হাজার লোককে ভুল বোঝানো হচ্ছে দাবি করে মোহসিন নাকভি রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, রাজধানীর অধিবাসী ও তাদের সম্পদ রক্ষায় যথাযথ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।

    উপপ্রধানমন্ত্রী ইসাক দার পিটিআইয়ের ধর্মঘটের ডাক নিয়ে প্রশ্ন তুলে বলেন, এটি দেশের বিরুদ্ধে একটি সুচিন্তিত ষড়যন্ত্র।

    এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আয়াতুল্লাহ তারার বলেছেন, একটি বিষয় পরিষ্কার যে পিটিআইয়ের নেতাকর্মীরা তাদের নেতা ইমরান খানকে জেল থেকে মুক্ত করতে চান না। তিনি বলেন তার কাছে তথ্য আছে যে পিটিআইয়ের শীর্ষ থেকে নিম্ন সারির নেতৃবৃন্দরা ইচ্ছে করেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবে। পিটিআইয়ের নেতাদের ইমরান খানকে মুক্ত করতে আইনি লড়াইয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি রাস্তাঘাট আটকে দেওয়া ও ব্যবসা-বাণিজ্যের ক্ষতির জন্য পিটিআইকেই দায়ী করেন।

    অন্যদিকে, কেন্দ্রীয় পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল পিটিআইকে দেশের অগ্রগতি ও উন্নয়ন নিয়ে নাশকতা সৃষ্টির জন্য জন্য দায়ী করেছেন। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তিনি ইমরান খানকে আলাদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলেন। তিনি অভিযোগ করেন, ইমরান তা না করে তার দলকে ব্যবহার করে সরকারের ওপর তার মুক্তির জন্য চাপ সৃষ্টি করছেন।

    আহসান ইকবাল বলেন, ইমরান খানের মুক্তির বিষয়টি পুরোপুরি আদালতের ওপর নির্ভর করছে। তাকে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে। তার আগে সরকার তাকে মুক্ত করতে পারবে না।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬