Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ১০০ বিলিয়নের ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের আদানি-আম্বানি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪ ২০:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪ ২০:২৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ১০০ বিলিয়নের ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের আদানি-আম্বানি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪ ২০:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪ ২০:২৩

    ১০০ বিলিয়নের ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের আদানি-আম্বানি

    ব্লুমবার্গের ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের শীর্ষ ধনী ব্যক্তি ও রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। আম্বানির পাশাপাশি এই তালিকায় ঠাঁই হয়নি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিরও।

    ভারতীয় সংবাদমাধ্যম এই সময় অনলাইন জানিয়েছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বরে ব্লুমবার্গের তালিকা অনুযায়ী, বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকার ১৭ নম্বরে রয়েছেন রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি। তার মোট সম্পত্তির পরিমাণ ৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার (যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮ লাখ ২২ হাজার ৯২৫ কোটি রুপি)। ওই তালিকার ১৯তম স্থানে থাকা গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ ৮২.১ বিলিয়ন মার্কিন ডলার (যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬ লাখ ৯৬ হাজার ৫১৭ কোটি রুপি)।

    ব্লুমবার্গ জানিয়েছে, ভারতীয় ধনকুবের আম্বানি এবং আদানি উভয়েই ‘এলিট সেন্টিবিলিয়নেয়ার্স ক্লাব’-এর বাইরে রয়েছেন। ওই তালিকায় যারা উপস্থিত থাকেন তাদের প্রত্যেকের মোট সম্পদ ১০০ বিলিয়ন ডলারের বেশি থাকে।

    বিশ্লেষকরা বলছেন, আম্বানির ব্যক্তিগত সম্পদে ব্যাপক প্রভাব পড়েছে। কারণ, তার কোম্পানির এনার্জি ও রিটেল ব্যবসা খারাপ ফলাফল সামনে এনেছে। বিনিয়োগকারীরা আম্বানির এই সংস্থাগুলোর ক্রমবর্ধমান ঋণ এবং তার সম্পদ নিয়ে উদ্বিগ্ন।

    জুলাইয়ে যখন আম্বানির ছোট ছেলে অনন্তের বিয়ে হয়, তখন তার মোট সম্পদের পরিমাণ ছিল ১২০.৮ বিলিয়ন ডলার। কিন্তু বর্তমানে তা ৯৬.৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

    অন্যদিকে আদানি গ্রুপ সম্প্রতি মার্কিন বিচার বিভাগের তদন্তের সম্মুখীন হয়েছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে আদানি গ্রুপের কোম্পানিগুলোর ওপর। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের পরিসংখ্যান অনুযায়ী, গত জুন মাসে গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ ছিল ১২২.৪ বিলিয়ন ডলার। যা এখন কমে ৮২.১ বিলিয়ন ডলার হয়েছে।

    ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে আম্বানি ও আদানি বেরিয়ে গেলেও ব্লুমবার্গের ধনীতম ব্যক্তিদের তালিকার প্রথম ১০০ তে জায়গা করে নিয়েছেন একাধিক ভারতীয় শিল্পপতি। তাদের প্রত্যেকেরই মোট সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

    এইচসিএল টেকনোলজির কর্তা শিব নাদারের সম্পত্তির পরিমাণ গত এক বছরে ১০.৮ বিলিয়ন ডলার বেড়ে হয়েছে ৪৪.৭ বিলিয়ন ডলার। ব্লুমবার্গের তালিকার ৩৪ নম্বরে রয়েছেন তিনি। তালিকার ৩৮তম স্থানে থাকা ভারতীয় শিল্পপতি শাপুর মিস্ত্রির সম্পত্তির পরিমাণ ৪১.৬ বিলিয়ন মার্কিন ডলার। ব্লুমবার্গের কোটিপতি তালিকার প্রথম ৫০-এ স্থান পেয়েছেন এই চার ভারতীয় শিল্পপতি।

    এছাড়া তালিকার ৫১তম স্থানে রয়েছেন সাবিত্রী জিন্দাল, ৫৬তম স্থানে রয়েছেন আজিম প্রেমজি, ৬৪তম স্থানে রয়েছেন দিলীপ সাঙ্ঘভি, ৭৬তম স্থানে সুনীল মিত্তল এবং ১০০তম স্থানে রয়েছেন কুমার বিড়লা।

    ব্লুমবার্গের তালিকার প্রথম ১৫ জনের মধ্যে ১৪ জনই আমেরিকান। একেবারে শীর্ষে রয়েছেন টেসলার ইলন মাস্ক, দ্বিতীয় স্থানে অ্যামাজ়নের জেফ বেজোস, তৃতীয় স্থানে মেটার মার্ক জাকারবার্গ, চতুর্থ স্থানে ওরাকলের ল্যারি এলিসন এবং পঞ্চম স্থানে রয়েছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। বিল গেটস রয়েছেন তালিকার সপ্তম স্থানে এবং ওয়ারেন বাফেট রয়েছেন দশম স্থানে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬