Journalbd24.com

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ক্ষমতায় বসার আগেই ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ মামলায় রায়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৫ ১৩:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৫ ১৩:৩৬

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ক্ষমতায় বসার আগেই ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ মামলায় রায়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৫ ১৩:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৫ ১৩:৩৬

    ক্ষমতায় বসার আগেই ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ মামলায় রায়

    নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার ১০ দিন আগেই তার ঘুষ মামলার রায় হবে। নিউ ইয়র্কের বিচারক জুয়ান এম. মার্চান স্থানীয় সময় শুক্রবার (৩ জানুয়ারি) এক আদেশে এ তারিখ নির্ধারণ করেন।

    শনিবার (৪ জানুয়ারি) বার্তা সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

    নিউ ইয়র্কের বিচারক জুয়ার এম. মার্চান ইঙ্গিত দিয়েছেন, আগামী ১০ জানুয়ারি ঘুষ মামলার রায়ে তিনি ট্রাম্পকে জেল বা জরিমানার সাজা দেবেন না, বরং তাকে নিঃশর্ত অব্যাহতি দেবেন।

    আদেশে বলা হয়, ট্রাম্প সশরীরে বা ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন। 

    কারাদণ্ড বা অর্থদণ্ড না হলেও এই মামলায় আদালতের রায়ের ফলে ‘দোষী সাব্যস্ত অপরাধী’ হিসাবেই প্রেসিডেন্ট পদে শপথ নিতে হবে ট্রাম্পকে। বিচারকের সিদ্ধান্তে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। 

    পর্নো তারকাকে ঘুষকাণ্ডে নিউ ইয়র্কের আদালত আগেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে।

    ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। জালিয়াতির মাধ্যমে তার ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখা হয়। এ সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়। গত মে মাসে নিউ ইয়র্কের আদালতে সব অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এমনকি এই মামলায় তার সাজা ঘোষণার তারিখও কয়েক দফা পিছয়ে সর্বশেষ গত ২৬ নভেম্বর নির্ধারণ করেছিলেন আদালত।

    তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ট্রাম্প। তখন বিচারপতি মার্চান তার বিরুদ্ধে সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন। এই মামলায় অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন ট্রাম্প। কিন্তু তা খারিজ করে দিয়েছিলেন বিচারক জুয়ান এম. মার্চান

    এই মামলার রায়ের ফলে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম দোষী সাব্যস্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এটি মার্কিন ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হবে, যা রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। ট্রাম্পের আগে দেশটির সাবেক কিংবা ক্ষমতাসীন একজন প্রেসিডেন্টও কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি।

    যুক্তরাষ্ট্রের আরো তিনটি রাজ্যে ফৌজদারি মামলায় ট্রাম্প অভিযুক্ত, যার মধ্যে রয়েছে গোপন নথি সংরক্ষণ এবং ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টানোর প্রচেষ্টার অভিযোগ।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬