Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • যুক্তরাষ্ট্রে তুষারঝড়, ৭ রাজ্যে জরুরি অবস্থা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৫ ১৩:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৫ ১৩:৩৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    যুক্তরাষ্ট্রে তুষারঝড়, ৭ রাজ্যে জরুরি অবস্থা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৫ ১৩:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৫ ১৩:৩৬

    যুক্তরাষ্ট্রে তুষারঝড়, ৭ রাজ্যে জরুরি অবস্থা

    যুক্তরাষ্ট্রের ৩০টিরও বেশি রাজ্য শীতকালীন ঝড়ের কবলে পড়েছে। তীব্র শীতের প্রবাহ ও তুষার ঝড়ের ফলে সাতটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এতে লাখ লাখ মানুষ বিপর্যয়ের মধ্যে পড়েছে। ঝড়ের কারণে এরই মধ্যে কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়েছে। কুয়াশা ও ভারী তুষারপাতের কারণে অনেক রাস্তাঘাট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে বহু স্কুল।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত শনিবার থেকে একটি মেরু ঘূর্ণিঝড় আর্কটিক থেকে যুক্তরাষ্ট্রের উত্তর অংশে ব্যাপক শৈতপ্রবাহ নিয়ে এসেছে। এতে আবহাওয়া চরম প্রতিকূল হয়ে উঠেছে। 

    স্থানীয় সময় রবিবার সকালে কানসাস, মিসৌরি, কেনটোকি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া ও আরাকানস রাজ্যে তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এসব রাজ্যের প্রায় ১০ কোটি মানুষ তুষারঝড়ের কবলে পড়ছেন।

    এছাড়াও ড্যাকোটা থেকে ডেলাওয়্যার শীতকালীন আবহাওয়ার সতর্কবার্তার আওতায় রয়েছে। ঝড়টি সোমবার পর্যন্ত চলমান থাকবে বলে পূর্বাভাস রয়েছে। কানসাস সিটি (কানসাস), ভার্জিনিয়া ও মিসৌরিতে তুষারপাত ও বরফের কারণে রাস্তা বিপজ্জনক হয়ে উঠেছে। মিড-অ্যাটলান্টিকের বাল্টিমোর, ওয়াশিংটন ডি.সি ও ভার্জিনিয়ার রিচমন্ডে আজ সোমবার সকালে গুরুত্বপূর্ণ ভ্রমণ বাধা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

    এদিকে নিউইয়র্কের উপকূলীয় অঞ্চলে তিন ফুট বা তার বেশি তুষারপাত হয়েছে। সেন্ট লুইসে ভারী তুষারপাত এবং বরফের কারণে রাস্তা বিপদজনক হয়ে উঠেছে। রোববার সকাল সাড়ে ১০টায় ৯০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর বরফ জমে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ ছিল।

    ভার্জিনিয়া এবং কেনটাকি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বরফ ও তুষারের কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেনটাকির গভর্নর শীতের জন্য উষ্ণকেন্দ্র খুলেছেন কর্তৃপক্ষ। অনিবার্য না হলে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্য সপ্তাহে ঝড় শেষে তীব্র শীতের বাতাস এবং তাপমাত্রার পতন হবে।

    পূর্বাভাস অনুসারে, মধ্য-পশ্চিম থেকে উত্তর-পূর্ব পর্যন্ত বাতাসের শীতলতা শূন্য ডিগ্রির নিচে নেমে আসবে এবং ফ্লোরিডা পর্যন্ত হিমশীতল তাপমাত্রা দেখা যাবে। এ ঝড়ের ফলে শীতকালীন চরম আবহাওয়া জনজীবনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। সতর্কতা অনুসরণ এবং জরুরি প্রস্তুতি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬