Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করল চীন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১৫:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১৫:০৭

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করল চীন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১৫:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১৫:০৭

    যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করল চীন

    চীনা পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করার প্রতিক্রিয়ায়, এবার মার্কিন পণ্যেও ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন।

    মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চীনের অর্থ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই পাল্টা ব্যবস্থা নিয়েছে। খবর বিবিসির। 

    যুক্তরাষ্ট্র থেকে আসা কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক এবং বড় ইঞ্জিনের গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে চীন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর করা হবে।

    মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে।

    বিবৃতি বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করে। এটি কেবল নিজস্ব সমস্যা সমাধানে অসহায় নয়, বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করে।”

    বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র চীনের সব ধরনের পণ্যের ওপর শুল্ক আরোপ করলেও, চীন কেবল নির্দিষ্ট ধরনের মার্কিন পণ্যে শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে। 

    গত শনিবার কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক এবং বাকি দুই দেশের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করা হয়।

    আজ মঙ্গলবার থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। তবে গতকাল সোমবার এক ঘোষণায় কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ৩০ দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম ট্রাম্পের সঙ্গে ‘সফল’ ফোনালাপের পর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প। 

    তবে, চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল রাখেন মার্কিন প্রেসিডেন্ট। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল চীন।

    এদিকে, হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে চলতি সপ্তাহের শেষের দিকে কথা বলবেন। দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে বলে আগে থেকেই দাবি করে আসছে চীন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬