Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • লাইফস্টাইল
    • ত্বকে উজ্জ্বল্য আনতে কিছু ঘরোয়া ফেসপ্যাক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১৪:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১৪:৩২

    আরো খবর

    সামুদ্রিক মাছ কেন খাবেন
    ধনিয়া পাতার আছে যেসব ভেষজ গুণ
    যে ৫ খাবার চুলের ঘনত্ব বাড়াবে
    সঠিকভাবে হাত পরিষ্কার রাখুন, স্বাস্থবিধি মেনে চলুন ও মাস্ক পরুন
    ওজন কমাতে চাইলে প্রথমে মন হালকা করুন

    ত্বকে উজ্জ্বল্য আনতে কিছু ঘরোয়া ফেসপ্যাক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১৪:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১৪:৩২

    ত্বকে উজ্জ্বল্য আনতে কিছু ঘরোয়া ফেসপ্যাক

    ত্বকের উজ্জ্বলতার জন্য অনেকেই নানারকম ক্রিম বাজার থেকে কিনে ব্যবহার করে থাকেন। বাজারের সেসব ক্রিমে চড়া রাসায়নিক পদার্থ থাকায় ত্বক ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আপনি যদি সত্যিই ত্বকে উজ্জ্বল্য আনতে চান তাহলে কিছু ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করে দেখতে পারেন। কারণ এই ধরনের প্যাকে প্রাকৃতিক ব্লিচিং উপকরণ থাকে। যা ত্বককে ফর্সা দেখাতে সাহায্য করে। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি বলে, এই ধরনের ফেসপ্যাকের কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

    জেনে নিন, ত্বকের উজ্জলতায় ঘরোয়া কিছু ফেসপ্যাক।

    * লেবুর ফেসপ্যাক:  ১টা লেবুর রস, তাতে ১ টেবিল চামচ পানি ঝরানো দই, ভালো করে একসঙ্গে মেশান। এবার মুখ ও গলায় পুরু করে এই পেস্টটি লাগান। শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার লাগালেই যথেষ্ট।

    * গমের ফেসপ্যাক: একমুঠো গম গুঁড়ো করে নিন। এতে ২ টেবিলচামচ গোলাপজল মেশান। এবার এই পেস্টটি মুখে ও গলায় সমানভাবে লাগান। ১৫ মিনিট পারে হাল্কা গরম দুধ দিয়ে ধুয়ে গোলাপজল দিয়ে মুখ মুছে নিন।

    * মধুর ফেসপ্যাক: মধু একাই যথেষ্ট। মুখে ও গলায় ভালো করে মধু লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। চাইলে মধুর সঙ্গে ১ চা চামচ কমলালেবুর রস মিশিয়েও লাগাতে পারেন।

    * ওটসের ফেসপ্যাক: ১ টেবিল চামচ ওটসের সঙ্গে ২ টেবিল চামচ গোলাপজল মেশান। ভালো করে চটকে মেখে নিন। এবার এই মিশ্রনটা গলায় ও মুখে ভালো করে লাগান। এবার ক্লকওয়াইজ হাত ঘুরিয়ে মুখে ভালো করে মালিশ করুন। মালিশ হয়ে গেলে ১৫-২০ মিনিট শুকতে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা দুধ দিয়ে মুখ পরিষ্কার করে নিন।

    * হলুদের ফেসপ্যাক: ১ চা চামচ হলুদ গুঁড়ো, ২ চা চামচ দইয়ের সঙ্গে মিশিয়ে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন। হলদেটে ভাব না গেলে শুকনো আটা ভেজে মুখে স্ক্রাব করুন। মাসে ২ বার করুন।

    * টমেটোর ফেসপ্যাক: টমেটো ভালো করে বেটে পেস্ট বানিয়ে নিন। এতে ১ চামচ বেসন ও ১ চামচ মধু মেশান। যে পেস্টটি তৈরি হল তা মুখে ও গলায় লাগান। শুকিয়ে এলে আরও একটা কোট লাগান। শুকিয়ে গেলে টেনে তোলার চেষ্টা করুন। না উঠলে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।

    * দই-এর ফেসপ্যাক: দই ও আমন্ড একসঙ্গে বেল্ডারে দিয়ে পেস্ট করে নিন। এই পেস্ট গলায় ও মুখে ভালো করে লাগান। শুকিয়ে গেলে হাল্কা পানির সাহায্যে স্ক্রাব করে করে পরিষ্কার করে নিন। এর ফলে মুখের মৃতকোষগুলোও ঝরে যাবে।

    * কমলার খোসার ফেসপ্যাক: কমলার খোসা মিক্সিতে গুঁড়ো করে নিন। এর সঙ্গে ২ টেবিল চামচ দুধ ও ১ চা চামচ মধু মিশিয়ে মুখে ও গলায় লাগান। শুকিয়ে গেলে, ভিজে তুলোর সাহায্যে তুলে নিন। উষ্ণ দুধ দিয়ে এরপর মুখ ধুয়ে ফেলুন। মাসে ২ দিন এটি করুন।

    তথ্যসূত্র: ইন্টারনেট

    বিষয়:
    লাইফস্টাইল

    সংশ্লিষ্ট সংবাদ: লাইফস্টাইল

    ১২ মে, ২০১৯
    বাজারে নতুন পকেটওয়ালা শাড়ি!
    ১২ মে, ২০১৯
    তরমুজের খোসার সুস্বাদু রেসিপি
    ১২ মে, ২০১৯
    মাংস নরম করবেন যেভাবে
    ২০ মে, ২০১৯
    ঘামের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়
    ১৭ অক্টোবর, ২০১৯
    ছেলেদের চুল পড়া সমস্যা সমাধানে কিছু পরামর্শ
    ১৯ অক্টোবর, ২০১৯
    ঘরেই রেস্তোরাঁর স্বাদের থাই স্যুপ তৈরির রেসিপি
    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬