Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সাহিত্য
    • বই কিনতে মেলায় মিলছে বিনাসুদে ঋণ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫১

    আরো খবর

    সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা
    কথাশিল্পী হ‍ুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন আজ
    কবি শামসুর রাহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
    কবি মাকিদ হায়দার আর নেই
    নির্মল সেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

    বই কিনতে মেলায় মিলছে বিনাসুদে ঋণ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫১

    বই কিনতে মেলায় মিলছে বিনাসুদে ঋণ

    বছর ঘুরে একবার আসে অমর একুশে গ্রন্থমেলা। আর বইপ্রেমী মানুষ অপেক্ষায় থাকেন ফেব্রুয়ারি মাসের। কেউ কেউ মেলায় বই কেনার জন্য সারা বছর ধরে অর্থকড়ি জমিয়ে রাখেন। ফেব্রুয়ারি মাস এলে মেলায় ঘুরে ঘুরে প্রিয় লেখক কিংবা পছন্দের বিষয়ের বই কেনেন।

    তবে উল্টো চিত্রও আছে। বই কিনে পড়ার শখ থাকলেও পকেটের অবস্থা ভালো না থাকায় অনেকে মেলায় ঘুরে বই না কিনেই বাড়ি ফেরেন। তবে তাদের আর বই না কিনে ফিরতে হবে না। ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান আইপিডিসির ‘সুবোধ’ অফারে বিনাসুদে ঋণ দেয়া হচ্ছে বইপ্রেমীদের।

    অমর একুশে গ্রন্থমেলায় খুব সহজ শর্ত পূরণ করলেই মিলবে বই কিনতে ঋণ। যা শোধ করার উপায়ও খুব সহজ। মেলা শেষের তিন মাসের মধ্যে ঋণ শোধের সুযোগ রাখায় প্রথমবারের মতো এমন উদ্যোগ বেশ সাড়া ফেলেছে। উদ্যোক্তারা বলছেন, বর্তমান প্রজন্মের কাছে বই পড়ার আগ্রহ ফিরিয়ে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। বইমেলার পুরো সময়টাতে এই সুবিধা পাওয়া যাবে।

    মেলার স্টলে দায়িত্বরত আইপিডিসির ব্র্যান্ড প্রমোটর জান্নাতুল ইসলাম তন্বী বলেন, ‘কার্যক্রমটি প্রথমবারের মতো শুরু হলেও আমরা প্রচুর সাড়া পাচ্ছি। সব বয়সী মানুষ সার্ভিস নেয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন। এখানেই আমাদের স্বার্থকতা। মাঝে মাঝে আগ্রহীদের ভিড় সামলাতে আমাদের হিমশিম খেতে হয়।’ কাদের জন্য বিনা সুদে ঋণ?

    বাংলাদেশি নাগরিকদের মধ্যে চাকরিজীবী, ব্যবসায়ী বা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেবাটি নেয়ার সুযোগ পাবেন। সর্বনিম্ন বয়স ১৮বছর। ঋণ পেতে যা যা লাগবে জাতীয় পরিচয় পত্র, অফিস অথবা শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড। ছবি লাগবে এবং নিজের স্মার্ট ফোন ও বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে আগ্রহী ব্যক্তির।

    জানা গেছে, মেলায় বই কেনার জন্য প্রত্যেকে সর্বনিম্ন দেড় হাজার টাকা থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা ঋণ পাবেন, যা পরিশোধ করতে পারবেন তিন মাসের কিস্তিতে। অনুমোদিত এই ঋণ সর্বোচ্চ তিনটি লেনদেনের মাধ্যমে গ্রহণ করতে পারবেন একজন গ্রাহক। শুধু তাই নয়, বিকাশ অ্যাপ দিয়ে বই কেনার ফলে যে ক্যাশব্যাক পাওয়া যাবে তা লেনদেনের ৪৮ঘণ্টার মধ্যে চলে যাবে গ্রাহকের অ্যাকাউন্টে।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬