Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সাহিত্য
    • কথাশিল্পী হ‍ুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪ ১৪:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪ ১৪:২০

    আরো খবর

    সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা
    কবি শামসুর রাহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
    কবি মাকিদ হায়দার আর নেই
    নির্মল সেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ
    হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন আজ

    কথাশিল্পী হ‍ুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪ ১৪:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪ ১৪:২০

    কথাশিল্পী হ‍ুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন আজ

    কথাশিল্পী হ‍ুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন আজ। একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, কবি, গীতিকার হিসেবে সৃজনশীলতা ও মনোরঞ্জনের অতুলনীয় মেলবন্ধন ঘটিয়ে কোটি মানুষের হৃদয় জয় করে কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন হ‍ুমায়ূন আহমেদ। তুমুল জনপ্রিয়তায় তিনি এ দেশের মধ্যবিত্ত জীবনের বিচিত্র কথকতাকে সহজ-সরল গদ্যে তুলে ধরে পাঠককে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন প্রায় পাঁচ দশক ধরে।

    গল্প, উপন্যাস, স্মৃতিকথাসহ তিন শতাধিক গ্রন্থে কথার জাদুর পাশাপাশি জন্ম দিয়েছেন আলোড়ন সৃষ্টিকারী সব চরিত্রের। তার সৃষ্টি হিমু, মিছির আলী, শুভ্র, বাকের ভাই, রূপা চরিত্রগুলো পেয়েছে দারুণ জনপ্রিয়তা। তার লেখা গানগুলো এখনো মানুষের মুখে মুখে ফেরে। সরস রসবোধ, বিচিত্র জীবনভঙ্গি আর অলৌকিকতার মিশেলে বাংলা কথাসাহিত্যে নতুন এক গতি দান করেছেন হ‍ুমায়ূন আহমেদ

     

    হাজারো পাঠক-দর্শক, ভক্ত-অনুরাগীর মন জয় করা এই কথাকার ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুরে তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজ। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। তার এক ভাই কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল। অন্য ভাই আহসান হাবীব কার্টুনিস্ট ও রম্য লেখক।

    ১৯৭২ সালে প্রকাশিত হয় হ‍ুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পাঠক মহলে উপন্যাসটি এতটাই নন্দিত হয়েছিল যে, এরপর আর পেছনে তাকাতে হয়নি। ১৯৮০-৯০-এর দশকে বাংলাদেশ টেলিভিশনের জন্য ধারাবাহিক এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা শুরু করেন তিনি। ১৯৮৩ সালে তার প্রথম টিভি কাহিনিচিত্র ‘প্রথম প্রহর’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হলে বেশ জনপ্রিয়তা পায়।

    শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করলেও নব্বইয়ের দশকের মাঝামাঝি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে লেখালেখিতে পুরো মনোযোগ দেন হ‍ুমায়ূন আহমেদ। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই মৃত্যুর আগ পর্যন্ত উপন্যাস, ছোটগল্প, নাটক, চলচ্চিত্রের প্রতিটি ক্ষেত্রেই জনপ্রিয়তার শীর্ষে আরোহন করতে সক্ষম হয়েছিলেন তিনি।

    হ‍ুমায়ূন আহমেদ ‘নন্দিত নরকে’, ‘শঙ্খনীল কারাগার’, ‘নীল মানুষ’, ‘কবি’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘বাদশা নামদার’সহ দুই শতাধিক উপন্যাস লিখেছেন। আশির দশক থেকে শুরু করে তার নির্মিত ‘বহুব্রীহি’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’-এর মতো নাটকগুলো বর্তমান প্রজন্মের কাছে এখনো সমানতালে জনপ্রিয় হয়ে আছে। নাটকগুলোর আলোচিত সংলাপগুলো এখনো অনেকের মুখে শোনা যায়।

    টেলিভিশন নাট্যকার হিসেবে হ‍ুমায়ূন আহমেদকে আবিষ্কার করেন নওয়াজিশ আলী খান। তার অনুপ্রেরণায় ১৯৮৩ সালে টেলিভিশনের জন্য লেখেন তার প্রথম নাটক ‘প্রথম প্রহর’।

    গল্প-উপন্যাসের মতো এখানেও তিনি একের পর এক জনপ্রিয় কাজের জন্ম দিতে থাকেন। টেলিভিশন ও কথাসাহিত্যের সেই যুগপৎ মেলবন্ধনে বাংলাদেশের দর্শক-পাঠকদের তিনি এক বিস্ময়কর জাদুকরের মতো মুগ্ধতায় বুঁদ করে রেখেছিলেন পরবর্তী কয়েক দশক। একই জাদুতে তিনি বাংলাদেশের পুস্তক প্রকাশনা শিল্পে এক নতুন দিনের সূচনা করে দিয়েছিলেন। তার উপস্থিতিতে জাগ্রত হয়ে উঠত অমর একুশে বইমেলা।

    হ‍ুমায়ূন আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রগুলোর মধ্যে ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘ঘেটুপুত্র কমলা’ দর্শক ও সমালোচকদের মন জয় করেছে।

    বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন তিনি। এছাড়া বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০), লেখক শিবির পুরস্কার (১৯৭৩), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪), বাচসাস পুরস্কারসহ (১৯৮৮) অসংখ্য সম্মাননা পেয়েছেন নন্দিত এই কথাসাহিত্যিক। জাপান টেলিভিশন ‘এনএইচকে’ হুমায়ূন আহমদকে নিয়ে নির্মাণ করে ১৫ মিনিটের তথ্যচিত্র ‘হু ইজ হু ইন এশিয়া’।

    ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে নন্দিত এই কথাশিল্পীর মরদেহ দেশে আনার পর ২৪ জুলাই লেখককে তার প্রিয় নুহাশপল্লীর লিচুতলায় চিরনিদ্রায় শায়িত করা হয়।

    হ‍ুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে টেলিভিশনগুলো সম্প্রচার করবে তার জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রগুলো। এ ছাড়া সারা দেশে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় আজ স্মরণ করা হবে প্রিয় কথাশিল্পীর জন্মদিনটিকে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬