Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ২৯ মে যাত্রা শুরু করবে ‘পঞ্চগড় এক্সপ্রেস’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০১৯ ১৩:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০১৯ ১৩:১৯

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    ২৯ মে যাত্রা শুরু করবে ‘পঞ্চগড় এক্সপ্রেস’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০১৯ ১৩:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ মে, ২০১৯ ১৩:১৯

    ২৯ মে যাত্রা শুরু করবে ‘পঞ্চগড় এক্সপ্রেস’

    ঈদের আগেই ঢাকা থেকে পঞ্চগড় রুটে নতুন একটি ট্রেন চালু হবে। ১৮টি বগি নিয়ে বিরতিহীন এই ট্রেনটি ঢাকা থেকে সরাসরি পার্বতীপুর পর্যন্ত যাবে। এরপর দু–একটি স্টেশনে থেমে পঞ্চগড়ে পৌঁছাবে পঞ্চগড় এক্সপ্রেস নামের ট্রেনটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় এক্সপ্রেসের উদ্বোধন করবেন। ২৯ মে থেকে ৫৯৩ কিলোমিটার পথ পাড়ি দেবে ট্রেনটি।

    এর আগে রেল বিভাগ জানিয়েছিল, বায়ো-টয়লেট সম্বলিত কোচের মাধ্যমে ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন চালুর মধ্য দিয়ে পরিবেশবান্ধব রেল ব্যবস্থায় বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেছে। ‘পঞ্চগড় এক্সপ্রেস’ও একই সুবিধা-সম্বলিত হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

    মন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে ঢাকা থেকে রাজশাহী ও রাজশাহী থেকে ঢাকা একটি ননস্টপ ট্রেন উদ্বোধন করেছি। এ মাসেও ঈদের পূর্বে আরেকটি সুখবর আছে। সেটা হলো, আরেকটি নতুন ট্রেন আমরা উদ্বোধন করতে যাচ্ছি।’

    তিনি বলেন, একই ধরনের বগি নিয়ে ট্রেনটি পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে চলবে। ট্রেনের নাম দেয়া হয়েছে ‘পঞ্চগড় এক্সপ্রেস’। প্রধানমন্ত্রী নামটি দিয়েছেন। আমরা আশা করছি, আগামী ২৫ মে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি উদ্বোধন করবেন। অন্য যে অংশ উদ্বোধন হবে সেখানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি থাকব। সুবিধাজনকভাবে আমাদের সচিব বা রেলের ডিজি বা আমাদের অন্যান্য কর্মকর্তারা থাকবেন, কেউ কেউ আমরা ঢাকায় থাকলাম প্রধানমন্ত্রীর সঙ্গে, কেউ কেউ পঞ্চগড়ে থাকলাম।’

    ট্রেনটির সময়সূচী প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এটি (পঞ্চগড় এক্সপ্রেস) দুপুর ১২টা ১৫ মিনিটে ওখান (পঞ্চগড়) থেকে ছাড়বে, ঢাকায় এসে পৌঁছাবে রাত ১০টা ৩৫ মিনিটে। আবার ঢাকা থেকে ছাড়বে রাত ১২টা ১০ মিনিটে। পঞ্চগড়ে পৌঁছাবে সকাল ১০টা ৪৫ মিনিটে।’

    নূরুল ইসলাম সুজন আরও বলেন, ‘এটা বিরতিহীন ট্রেন নয়, তবে বিরতিহীনের কাছাকাছি। এটি ঢাকা থেকে বিরতিহীনভাবে পার্বতীপুর পর্যন্ত যাবে। পার্বতীপুরের পর দিনাজপুর, দিনাজপুরের পর ঠাকুরগাঁও, এরপর পঞ্চগড়ে যাবে। ঢাকা থেকে পঞ্চগড়ের মধ্যে মাত্র তিনটি স্টপেজ থাকবে।’

    নতুন ট্রেনের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এই ট্রেনে রাজশাহীর মতো আমরা বাধ্যতামূলক কোনো খাবারের ব্যবস্থা করিনি। বর্তমানে একতা ও দ্রুতযান-এই দুটি ট্রেন পঞ্চগড়ে চলাচল করে। এই দুটি ট্রেনের যে ভাড়া নতুন ট্রেনের ভাড়াও একই রকম হবে।’

    রেলপথ মন্ত্রী বলেন, ‘এই ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৫৫০ টাকা, এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩৫ টাকা। এসি কেবিনের ভাড়া ১ হাজার ৬০ টাকা। স্লিপিং বার্থের ভাড়া ১ হাজার ৮৯২ টাকা। এটা ভ্যাটসহ। একতা ও দ্রুতযানেরও একই ভাড়া।’

    মন্ত্রী আরও বলেন, ‘৫০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আসার কথা। প্রথম এসেছে ১৫টি, সেটা দিয়ে বনলতা এক্সপ্রেস ট্রেনটি চালু করেছি। এরপর এসেছে ১৮টি। সেটা দিয়ে পঞ্চগড় এক্সপ্রেস চালু করা হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে আরও ১৭টি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।’

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬