Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • ত্যাগীদের অবমূল্যায়ন, বিএনপির ৮ নেতার পদত্যাগ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মে, ২০১৯ ১৬:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মে, ২০১৯ ১৬:১৪

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    ত্যাগীদের অবমূল্যায়ন, বিএনপির ৮ নেতার পদত্যাগ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মে, ২০১৯ ১৬:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ মে, ২০১৯ ১৬:১৪

    ত্যাগীদের অবমূল্যায়ন, বিএনপির ৮ নেতার পদত্যাগ

    কেন্দ্রের অস্থিরতা ছড়িয়ে পড়েছে তৃণমূল বিএনপিতেও। কেন্দ্রীয় নেতাদের মতো বৈষম্য ও অন্তর্কোন্দলে জরাজীর্ণ হয়ে পড়ছে তৃণমূলও। এমন প্রেক্ষাপটে তৃণমূলের অনেক ত্যাগী নেতা দলে নিজেদের যোগ্য স্থান না পেয়ে পদত্যাগ করছেন। তারই ধারাবাহিকতায় এবার লালমনিরহাট জেলা বিএনপির কমিটি থেকে পদত্যাগ করেছেন ৮ নেতা।

    এরই মধ্যে ওই ৮ নেতা লালমনিরহাট বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগ পত্রও জমা দিয়েছেন।

    অবমূল্যায়িত নেতারা বলেছেন, দলের জন্য বিগত এক যুগ ধরে নানা ত্যাগ স্বীকার করেও নিজেদের যোগ্যতা অনুযায়ী দলে সম্মান ও মর্যাদা পাননি তারা। বরং কমিটিতে যারা স্থান পেয়েছে তাদের কদাচিৎ দেখা যেত রাজনীতির মাঠে। বিএনপির রাজনীতি সঠিক পথে নেই, ফলে নীতিগত জায়গা থেকে বিএনপির রাজনীতি থেকে সরে আসতে চেয়েই তারা পদত্যাগ করেছেন।

    পদত্যাগ করা ওই ৮ নেতা হলেন, লালমনিরহাট জেলা বিএনপি কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মফিজুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সহ-শ্রম বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার, নির্বাহী সদস্য সাইদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, মমিনুল ইসলাম ও আবুল কাশেম।

    এ বিষয়ে পদত্যাগকারী সহ-যুব বিষয়ক সম্পাদক মফিজুর রহমান ক্ষোভ নিয়ে বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য সংস্কারপন্থীদের যোগসাজশে একটি গোষ্ঠী নব গঠিত জেলা বিএনপি’র কমিটিতে ত্যাগী, মামলা-হামলা, জেল-জুলুম বরণকারী নেতাদের মূল্যায়ন না করে সুবিধাবাদীদের পদ দেয়া হয়েছে। বিষয়টি ত্যাগী নেতাদের আত্মসম্মানে আঘাত করায় আমি সহ ৮ জন নব গঠিত কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

    এদিকে, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা জেলা বিএনপির নবগঠিত কমিটির কয়েকজন সদস্যের পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি আর কিছু বলতে রাজি হননি।

    উল্লেখ্য, ২০১৭ সালের ২৫মে লালমনিরহাট জেলা পরিষদ (নতুন) মিলনায়তনে লালমনিরহাট জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি ওই দিন শুধুমাত্র সভাপতি পদে আসাদুল হাবিব দুলু এবং সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান বাবলার নাম ঘোষণা করেন। এর প্রায় দুই বছর পর চলতি বছরের ১৮ মার্চ ২১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিটিতে আসাদুল হাবিব দুলুর সহধর্মিণী লায়লা হাবিবকে সিনিয়র সহ-সভাপতি করা নিয়েও অনেক নেতার মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

    খবর: বাংলা নিউজ ব্যাংক

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬