Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • খাদ্যের মতো আওয়ামী লীগেও ভেজাল ঢুকেছে : নাসিম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মে, ২০১৯ ২০:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মে, ২০১৯ ২০:২৬

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    খাদ্যের মতো আওয়ামী লীগেও ভেজাল ঢুকেছে : নাসিম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মে, ২০১৯ ২০:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মে, ২০১৯ ২০:২৬

    খাদ্যের মতো আওয়ামী লীগেও ভেজাল ঢুকেছে : নাসিম

    খাদ্যের মতো রাজনীতিকেও ভেজালমুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘নিরাপদ খাদ্য ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোহাম্মদ নাসিম। ভেজাল ও মাদকবিরোধী আন্দোলন এ সেমিনারের আয়োজন করে।

    তিনি বলেন, খাদ্যের মতো রাজনীতিতেও ভেজাল ঢুকে পড়েছে। এসব ভেজালমুক্ত করতে হবে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় তাই এখানেও কিছু ভেজাল প্রবেশ করেছে। ‘নব্য আওয়ামী লীগারের’ বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।ভেজাল ও মাদকবিরোধী আন্দোলনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে নাসিম মোহাম্মদ নাসিম বলেন, 'আওয়ামী লীগ দীর্ঘ দিন ক্ষমতায় আছে তো, কিছু ভেজালকারী ঢুকে গেছে।'

    গত ১০ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগে ভিন্ন আদর্শের মানুষের অনুপ্রবেশ ঘটেছে। এই বছরই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হওয়ার কথা রয়েছে। তাতে অনুপ্রবেশকারীদের বাদ দেয়ার কথাও বলেন নাসিম।তিনি বলেন, ভেজালের বিরুদ্ধে তো অভিযান চলছে। আগামী কাউন্সিলে ভেজালমুক্ত করার জন্য চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এই ভেজাল, নব্য আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরা অনেক সময় আমাদের জন্য ক্ষতিকর।

    তিনি বলেন, পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে সংগঠনের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকেছে। অনেক সুবিধাবাদীরাও সংগঠনের মধ্যে ঢুকে পড়েছে। এই অনুপ্রবেশকারীদের আমাদের সংগঠনে দরকার নেই। যারা ঢুকেছিল, ধীরে ধীরে তাদেরকে বের করে দিতে হবে। সেই কার্যক্রম আমাদের শুরু করতে হবে।অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ভেজাল খাদ্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মেধাশূন্য করে দিচ্ছে। ভেজাল খাদ্য খেয়ে গর্ববর্তী মায়েরা যে সন্তান জন্ম দিচ্ছে সে সব সন্তান অনেক সময় বিকলাঙ্গ হচ্ছে। আমাদের উচিত কঠোর আইন করা। তিনি আসন্ন সংসদ অধিবেশনে এ বিষয়ে বিস্তর আলোচনা করে কঠোর আইন করতে দৃষ্ঠি আকর্ষণ করবেন বলেও জানান।

    সেমিনারে বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের প্রফেসর আ ব ম ফারুক, বাংলাদেশ গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে শিকদার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি আবুল খায়ের প্রমুখ বক্তব্য রাখেন।

    বিষয়:
    খাদ্যে,রাজনীতি,আওয়ামী লীগ,নাসিম,প্রেসক্লাব

    সংশ্লিষ্ট সংবাদ: খাদ্যে,রাজনীতি,আওয়ামী লীগ,নাসিম,প্রেসক্লাব

    ৩০ মে, ২০১৯
    সৈয়দপুর উপজেলা পরিষদ কর্তৃক প্রেসক্লাবকে দুইটি কম্পিউটার প্রদান
    ১ জুন, ২০১৯
    জয়পুরহাটে মডেল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    ১০ জুন, ২০১৯
    গ্রামীণ সড়কে ইটের সোলিং কাজের উদ্বোধন করলেন মোস্তাফিজুর রহমান ভুট্টো
    ৩০ জুন, ২০১৯
    আত্রাইয়ে সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসারের মতবিনিময়
    ১৫ আগস্ট, ২০১৯
    জাতীয় শোক দিবসে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা
    ১৯ আগস্ট, ২০১৯
    বগুড়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬