Journalbd24.com

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কোনো কাজে আসছে না তিন কোটি টাকার সেতু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০১৯ ১৫:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০১৯ ১৫:৩৫

    আরো খবর

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    কোনো কাজে আসছে না তিন কোটি টাকার সেতু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০১৯ ১৫:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০১৯ ১৫:৩৫

    কোনো কাজে আসছে না তিন কোটি টাকার সেতু
    সেতু আছে। সংযোগ সড়ক নেই। চলাচলের পথটা তাই সেতুর নিচ দিয়ে। সম্প্রতি টাঙ্গাইলের নাগরপুর এলাকায়। ছবি: সংগৃহীত

    টাঙ্গাইলের নাগরপুরে নোয়াই নদে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়েছে দেড় বছর আগে। কিন্তু সেতুর দুই পাশে মাটি ভরাটসহ সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে এ সেতু কোনো কাজেই আসছে না এলাকাবাসীর। দুর্ভোগ পোহাচ্ছে নদের দুই পারের কয়েকটি গ্রামের মানুষ।

    স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নাগরপুর সদর ইউনিয়নের আলোকদিয়া, পাইশানা, পানান, সেহরাইল, লক্ষ্মীদিয়া, চরপানান, নাগদা, ভালকুটিয়া, তীরছাসহ আশপাশের আরও কয়েকটি গ্রামে হাজারো মানুষের বসবাস। উপজেলা সদরে যাতায়াতের সুবিধার জন্য তাদের দীর্ঘদিনের চাওয়া ছিল টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ভালকুটিয়া থেকে একটি পাকা রাস্তা ও নোয়াই নদের ওপর একটি সেতু নির্মাণের। এলাকার মানুষের দাবির মুখে সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

    উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ২ কোটি ৯৭ লাখ ১৬ হাজার ৭৪৩ টাকা ব্যয়ে ভালকুটিয়ায় নোয়াই নদের ওপর ৭২ দশমিক ৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ শুরু হয়। মেসার্স দাস ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৭ সালে সেতুর নির্মাণকাজ শেষ করে। সেতু নির্মাণের পর এর দুই পাশে ২০০ মিটার করে মাটি ভরাট করার কথা থাকলেও তা করা হয়নি। ফলে সেতুর নিচ দিয়েই চলাচল করছে এলাকাবাসী।

    স্থানীয় লোকজন বলছেন, এত বিপুল অঙ্কের টাকা দিয়ে সেতু নির্মাণ করা হলেও তা তাঁদের কোনো কাজে আসছে না। শুষ্ক মৌসুমে সেতুর নিচ দিয়ে যাতায়াত করা যায়। কিন্তু জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পানি থাকে। তখন নৌকাযোগে পারাপার হয় সেতুর দুই পারের মানুষ।

    সরেজমিনে নোয়াই নদের পারে ওই সেতু এলাকায় গিয়ে দেখা যায়, লোকজন সেতুর নিচ দিয়ে যাতায়াত করছেন। তাঁদের একজন আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শারমিন সুলতানা বলেন, বর্ষা মৌসুমে দুর্ভোগের সীমা থাকে না। সেতু থাকলেও নৌকায় পারাপার হতে হয়। একই গ্রামের আয়নাল হক বলেন, সেতুর দুই প্রান্তে মাটি ভরাট করে দিলেই মানুষের দুর্ভোগ শেষ হয়। ভালকুটিয়া গ্রামের শরিফ আহমেদ বলেন, তিন কোটি টাকার সেতু দাঁড়িয়ে আছে, অথচ মানুষ সেতু ব্যবহার করতে পারছে না। অবিলম্বে এটি ব্যবহারের উপযোগী করার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

    স্থানীয় ইউপি সদস্য আলম হোসেন বলেন, এলাকাবাসীর প্রাণের দাবি ছিল সেতু। সেই সেতু নির্মিত হলেও এর কোনো সুফল জনগণ পাচ্ছে না। নাগরপুর উপজেলা প্রকৌশলী শাহীনুর আলম বলেন, সেতুর দুই প্রান্তে এবং টাঙ্গাইল-আরিচা সড়কের মোড় থেকে ওই সেতু পর্যন্ত একটি রাস্তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬