Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এলজিইডির বিভিন্ন প্রকল্পের সুফল পাচ্ছে সাধারণ মানুষ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ১৩:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ১৩:০৯

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    এলজিইডির বিভিন্ন প্রকল্পের সুফল পাচ্ছে সাধারণ মানুষ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ১৩:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ১৩:০৯

    এলজিইডির বিভিন্ন প্রকল্পের সুফল পাচ্ছে সাধারণ মানুষ

    গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। তারই অংশ হিসেবে দেশের অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামীণ জনপদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সুইসগেট, পুকুর, খাল, নদী খনন, বাঁধ নির্মাণ থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, জেলা শহরের নানা উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয়ের লোকবলসহ কিছু সমস্যার সমাধান হলেই এলজিইডির উন্নয়ন কর্মকাণ্ডকে দেশবাসীর কাছে রোলমডেল হিসেবে তুলে ধরা সম্ভব।

    সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের অর্থনীতি যে গতিতে এগিয়ে যাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে গ্রামীণ সমাজের উন্নয়ন ঘটছে। বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনী ইশতেহারে গ্রামে শহরের নাগরিক সুবিধা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার অংশ হিসেবে এলজিইডি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছে।

    বর্তমান সরকার টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর নগর কেন্দ্রিক উন্নয়নের ধারণা থেকে বেরিয়ে গ্রামীণ উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে। সরকারের ধারাবাহিকতা থাকায় পরিকল্পনা অনুযায়ী প্রকল্প শেষ হচ্ছে। যার সুফল পাচ্ছেন লাখ লাখ গ্রামীণ জনগোষ্ঠী। এবার ক্ষমতায় গ্রহণের পর প্রধানমন্ত্রীর ইচ্ছায় শহরের থেকে গ্রামে বেশি উন্নয়ন প্রকল্প নেয়া হচ্ছে। বিশেষ করে অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে।

    এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মেজবাহ উদ্দিন জানান, এলজিইডির আগের ও বর্তমান কার্যক্রমে আকাশ-পাতাল ব্যবধান রয়েছে। প্রতিষ্ঠানটির কাজের পরিধি অনেক বেড়েছে। কাজের গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রণালয় ও এলজিইডি পৃথকভাবে মনিটরিং সেল গঠন করেছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, লোকবল বৃদ্ধির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি।

    অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে। আর তা হলেই এলজিইডির সব উন্নয়ন কর্মকাণ্ডকে দেশবাসীর কাছে রোলমডেল হিসেবে তুলে ধরতে পারব।

    তিনি আরো জানান, প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়নে আমাদের কাজ অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহে এলজিইডি নদীগুলোর নাব্য এবং নৌ-চলাচল সুবিধা অক্ষুন্ন রেখে দেশে ছোট সেতু কালভার্ট নির্মাণের পাশাপাশি বৃহৎ সেতু নির্মাণ করছে। ২০০৯ সালের পরে নির্মিত এসব সেতু দেশের দুর্গম চর এবং অনগ্রসর অঞ্চলকে সামগ্রিক উন্নয়নের সঙ্গে সংযুক্ত করে।

    চলমান সরকারের সারাদেশে অবকাঠামো উন্নয়নে এলজিইডি গ্রামীণ জনপদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সুইসগেট, পুকুর, খাল, নদী খনন থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, জেলা শহর এমনকি রাজধানী ঢাকাসহ সারাদেশে কাজ করে যাচ্ছে।

    তারই ধারাবাহিকতায় এলজিইডি ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত গৃহীত প্রকল্পের সংখ্যা ১০৭টি। যার ডিডিপি বরাদ্দের পরিমাণ ৪৪ হাজার ৪৫২ কোটি ৩৫ লাখ টাকা। ব্যয় হয়েছে ২৩ হাজার ৫৯২ কোটি ৮২ লাখ টাকা। এরপর ২০১৪ সাল থেকে ২০১৮ সালের ডিসেম্বর অনুমোদিত প্রকল্পের সংখ্যা ১৬৯টি। অর্থ বরাদ্দ ছিল ৯২ হাজার ৪৫৪ কোটি ৫৩ লাখ টাকা। ব্যয় হয়েছে ৪৯ হাজার ৭৫১ কোটি ৪০ লাখ টাকা।

    খবর: বাংলার আলো

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬