Journalbd24.com

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • চোখ মেলেছেন এরশাদ, তবে শঙ্কামুক্ত নয়: জিএম কাদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জুলাই, ২০১৯ ১৪:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জুলাই, ২০১৯ ১৪:২৪

    আরো খবর

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    চোখ মেলেছেন এরশাদ, তবে শঙ্কামুক্ত নয়: জিএম কাদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জুলাই, ২০১৯ ১৪:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জুলাই, ২০১৯ ১৪:২৪

    চোখ মেলেছেন এরশাদ, তবে শঙ্কামুক্ত নয়: জিএম কাদের

    জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আগের দিনের তুলনায় উন্নত হয়েছে, তিনি চোখ মেলে তাকিয়েছেন। তবে শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

    আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে ‘এরশাদের শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত’ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

    জিএম কাদের জানান, মঙ্গলবার এরশাদের ১৩তম দিনের চিকিৎসা চলছে। এ পর্যন্ত তার শারীরিক অবস্থা সোমবারের (০৮ জুলাই) চেয়ে উন্নতি হয়েছে। এখন তিনি ডাক দিলে চোখ মেলছেন।

    সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, এরশাদকে আজ ডায়ালাইসিস (হেমো ডায়া ফিল্টারেশন এবং হেমো পারফিউশন) দেওয়া হচ্ছে না। তবে তার হজমের স্বাভাবিক প্রক্রিয়া অচল রয়েছে। চিকিৎসকদের ভাষায় তার (এরশাদ) কিছুকিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে, ওষুধ ও মেশিনের মাধ্যমে এটি সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছেন। 

    জিএম কাদের আরও জানান, ভেন্টিলেশনের মাধ্যমেই এরশাদকে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে। তবে বেশ কিছু ফাংশনে উন্নতি হয়েছে।

    জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বেলা ১১টায় আমি সিএমএইচে তাকে দেখতে গিয়েছিলাম। দেখলাম তিনি মাথা নাড়াচাড়া করছেন। ডাক দিলে তিনি চোখ খুলে তাকিয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত নন। তিনি যতটুকু ভালো আছেন দোয়ার জোরে আছেন।

    এদিকে এরিক এরশাদের অপহরণের বিষয়ে থানায় জিডি হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি জানি না, শুনেছি জিডি হয়েছে। বিস্তারিত জেনে পরে কিছু থাকলে আমরা জানাবো।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, এসএম ফয়সল চিশতী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন প্রমুখ।

    সংবাদ সম্মেলনের শুরুতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আখতারুজ্জামান সিদ্দিকী লাবলু ও যুগান্তরের সাবেক সিনিয়র রিপোর্টার হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

    বিষয়:
    এরশাদ, শারীরিক অবস্থা

    সংশ্লিষ্ট সংবাদ: এরশাদ, শারীরিক অবস্থা

    ২ জুলাই, ২০১৯
    এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত : জি এম কাদের
    ৪ জুলাই, ২০১৯
    এরশাদকে বিদেশে নেয়ার অবস্থা নেই: জিএম কাদের
    ৬ জুলাই, ২০১৯
    এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত
    ৮ জুলাই, ২০১৯
    এরশাদকে কৃত্রিমভাবে খাবার দেয়া হচ্ছে
    ১২ জুলাই, ২০১৯
    এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক: জি এম কাদের
    ২৭ অক্টোবর, ২০১৯
    খালেদার জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: ফখরুল
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬