Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এমপি রুশেমা ইমাম আর নেই
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯ ১২:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯ ১২:০১

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    এমপি রুশেমা ইমাম আর নেই

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯ ১২:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯ ১২:০১

    এমপি রুশেমা ইমাম আর নেই

    জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য রুশেমা ইমাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

    আজ বুধবার বাদ আসর ফরিদপুর পুলিশ লাইন্স মাঠে জানাজা শেষে তাকে কমলাপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    রুশেমা ইমাম জাতীয় সংসদের আসন ৩৩৪ ও সংরক্ষিত মহিলা আসন ৩৪ এর সদস্য ছিলেন। তিনি ছেলে সাইফুল আহাদ সেলিম ও মেয়ে উর্মি ইমামসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ফরিদপুরে শোকের ছায়া নেমে এসেছে।

    ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী রুশেমা ইমাম নারী শিক্ষা ও মুক্তির লক্ষ্যে আর্থসামাজিক উন্নয়নে কাজ করেছেন। ফরিদপুর ঈশান ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাস করে ১৯৫১ সালে রাজেন্দ্র কলেজে ভর্তি হন। ১৯৫৩ সালে উচ্চমাধ্যমিক পাস করলেও ১৯৬৪ সালে একই কলেজ থেকে বিএ এবং ১৯৬৮ সালে বিএড পাস করেন। ১৯৫৯ সালের ২ আগস্ট তদানীন্তন ফরিদপুর গার্লস জুনিয়র মাদরাসায় প্রধান শিক্ষিকা পদে যোগ দেন। পরবর্তীতে এটি হালিমা গার্লস হাইস্কুল নামকরণ করা হয়। পরবর্তীকালে ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে তার কর্মজীবন শেষ করেন। তার ডাক নাম ছিল হাসি।

    রুশেমা ইমামের স্বামী ইমামউদ্দিন আহমাদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন সফলতার সঙ্গে নেতৃত্ব দেন। তিনি একজন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ২০০৬ সালে ফরিদপুরে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওই বছর ১২ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

    গত ৮ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার সংরক্ষিত আসনের এমপি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুশেমা ইমামকে মনোনীত করেন। এরপর তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

    বিষয়:
    এমপি রুশেমা ইমাম, ফরিদপুর, সংসদ সদস্য

    সংশ্লিষ্ট সংবাদ: এমপি রুশেমা ইমাম, ফরিদপুর, সংসদ সদস্য

    ১৮ জানুয়ারী, ২০২০
    বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই
    ১৮ জানুয়ারী, ২০২০
    এমপি আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
    ১৮ জানুয়ারী, ২০২০
    সোমবার সংসদের দক্ষিণ প্লাজায় এমপি মান্নানের জানাজা
    ১৮ জানুয়ারী, ২০২০
    এমপি মান্নানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের তিনদিনের শোক
    ২০ জানুয়ারী, ২০২০
    এমপি আব্দুল মান্নানের মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬