Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • রোহিঙ্গা গণহত্যা তদন্তে আজ আসছে আইসিসি প্রতিনিধিদল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯ ১৪:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯ ১৪:০৩

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    রোহিঙ্গা গণহত্যা তদন্তে আজ আসছে আইসিসি প্রতিনিধিদল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯ ১৪:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯ ১৪:০৩

    রোহিঙ্গা গণহত্যা তদন্তে আজ আসছে আইসিসি প্রতিনিধিদল

    রোহিঙ্গা গণহত্যা ও মিয়ানমারের রাখাইনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত করতে আজ মঙ্গলবার ঢাকায় আসছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতিনিধিদল। এ ব্যাপারে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকায় আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে দলটি।

    প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি প্রসিকিউটর জেমস স্টুয়ার্ট। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে দুই সপ্তাহ আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অনুমতি চাওয়া হয়। আদালতের কৌঁসুলি ফেতু বেনসুদা এই অনুমতি চান। তদন্তসহ বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে আইসিসি বাংলাদেশে মাঠপর্যায়ে আনুষ্ঠানিক কাজ শুরু করতে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

    কূটনৈতিক সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের তদন্তের জন্য বাংলাদেশে দাপ্তরিক কাজ শুরু করার নীতিগত সিদ্ধান্ত নেয় আইসিসির কৌঁসুলির দপ্তর। প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে ঢাকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে বাংলাদেশে আসছে প্রতিনিধিদলটি। এই তদন্তের মধ্য দিয়ে মিয়ানমারের অভিযুক্ত জেনারেলদের বিচারে একধাপ এগিয়ে যাচ্ছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসি।

    প্রাথমিক তথ্যানুসন্ধানে নৃশংস অপরাধের প্রমাণ পাওয়ায় এটি স্পষ্ট যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা আদালতে হাজির হওয়ার মতো সুপারিশ তুলে ধরার সুযোগ পাবে আইসিসির কৌঁসুলির দপ্তর। ওই সুপারিশের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় নিতে পারবেন বিচারকরা।

    এর আগে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর রোহিঙ্গা নিপীড়নের বিষয়ে একটি প্রতিবেদন দেয় জাতিসংঘের সত্যানুসন্ধানী দল। ওই প্রতিবেদনে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্বিচারে হত্যা, গণধর্ষণ ও বর্বরতা চালানোর মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ পরিচালনার অভিযোগ আনা হয়। এতে মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংসহ ছয় জেনারেলকে আইসিসিতে বিচারের সুপারিশও করা হয়।

    বাংলাদেশ সফরের সময় আইসিসির প্রতিনিধিদলটি আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তাঁরা জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। পাঁচ দিনের সফরের সময় আইসিসির কর্মকর্তারা কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের কাছেও পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন। 

    সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র আইসিসি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। 

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬