Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পর্যটক টানতে পারকি সৈকতের উন্নয়নে হাতে নেয়া হয়েছে নতুন প্রকল্প
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯ ২১:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯ ২১:৫৯

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    পর্যটক টানতে পারকি সৈকতের উন্নয়নে হাতে নেয়া হয়েছে নতুন প্রকল্প

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯ ২১:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯ ২১:৫৯

    পর্যটক টানতে পারকি সৈকতের উন্নয়নে হাতে নেয়া হয়েছে নতুন প্রকল্প

    একদিকে দেড় কিলোমিটার দীর্ঘ বালুকাময় পারকি সৈকত, অন্য দিকে খরস্রোতা কর্ণফুলী নদী। পেছনে ছোট-বড় পাহাড়, ঝাউবন ও সবুজের সমারোহ। এই ত্রয়ী মিলনে এক সুতোয় গাঁথা চট্টগ্রামের আনোয়ারার অনন্য সুন্দর পারকি সি-বিচ। সকালে-বিকেলে দেখা মেলে কর্ণফুলী ও পারকি বিচের এক রূপ; সন্ধ্যা ও রাতে ফুটে ওঠে আলো ঝলমলে সাগর ও কর্ণফুলীর অন্য রূপ। পারকি বিচের দুই সময়ের দুই রূপে মুগ্ধ হন যেকোনো পর্যটক। 

    দেশি-বিদেশি পর্যটকরা এখন এই রূপ দেখার সুযোগ পেলেও রাতের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তবে রাতে সাগরের বুকে ও কর্ণফুলীতে নোঙর করা জাহাজের ঝলমলে আলো-আঁধারির মিতালি উপভোগ করা থেকে আর বেশি দিন বঞ্চিত হতে হবে না পর্যটকদের। কারণ, পারকি বিচের ১৩ একর  জায়গায় আধুনিক পর্যটন কমপ্লেক্স বাস্তবায়ন করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি)। ৬২ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প ২০২০ সালের মধ্যে বাস্তবায়িত হওয়ার পর পারকি বিচ হবে দেশের অন্যতম একটি আধুনিক বিনোদন কেন্দ্র।

    এ প্রসঙ্গে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ডেপুটি ম্যানেজার (পরিকল্পনা) শিপ্রা দে জানান, 'আনোয়ারার পারকি বিচ নানা দিক থেকে বাংলাদেশের একটি অনন্যসুন্দর বিনোদন স্পট। এখানে প্রতিদিন দেশি-বিদেশি প্রচুর পর্যটক আসা-যাওয়া করেন। কিন্তু সেখানে রাতে থাকার সে রকম কোনো সুব্যবস্থা নেই। এ ছাড়া পরিকল্পিতভাবে কোনো বিনোদন কেন্দ্রও গড়ে ওঠেনি। তাই পর্যটন করপোরেশন ৬২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে পারকি বিচকে পর্যটকদের কাছে একটি আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে উপহার দিতে পারব আমরা।'

    বিপিসি সূত্রে জানা গেছে, পারকি বিচকে আধুনিক বিচ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যটন করপোরেশন তিন বছর মেয়াদি 'পারকি বিচে পর্যটন সুবিধাদি প্রবর্তন' নামে একটি প্রকল্প হাতে নেয়। ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে। প্রকল্পটির মধ্যে রয়েছে ১৪টি বহুতলবিশিষ্ট আধুনিক কটেজ, একটি মানসম্মত বার, দুটি পিকনিক শেড, দুটি কিডস কর্নার জোন, আধুনিক রেস্তোরাঁ, কনভেনশন হল নির্মাণ, চেঞ্জিং ক্লসেট ও ওয়েটিং রুম। কার পার্কিং জোন সুবিধাও রাখা হয়েছে। বর্তমানে পর্যটন কমপ্লেক্স তৈরির জন্য নির্দিষ্ট ১৩ একর জায়গার চারদিকে ওয়াল নির্মাণ কাজ শেষ করেছে বিপিসি। 

    এদিকে চলতি বছর চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত আধুনিকতার আদলে গড়ে তোলে আওয়ামী লীগ সরকার। নদী আর সাগর মোহনায় এমন সৈকত খুব কমই আছে। পরিকল্পনা অনুযায়ী পতেঙ্গা সমুদ্র সৈকত হবে বিশ্বমানের আধুনিক সুযোগ-সুবিধার পর্যটন কেন্দ্র। প্রায় এক হাজার প্রাইভেট কার ও ২শ’ বাস রাখার ব্যবস্থা থাকবে। শহর রক্ষা বাঁধ থেকে সাগর পর্যন্ত তিনটি ধাপে বসার এবং বিনোদনের জন্য থাকবে নানান আনন্দ আয়োজন। নির্দিষ্ট দূরত্বে সিঁড়ি থাকবে সাগরে নামার। সব বয়সী মানুষের বিনোদনের জন্য থাকবে বিভিন্ন ধরনের রাইড, লাইট হাউস, ক্যাবল কার, টয় ট্রেন, জেটি, ফুড কোর্ট, ফুটওভার ব্রিজ। থাকবে থিম পার্ক, ওয়াটার রাইড ফেরি’স হুইল, কনভেনশন হল, শপিং মল এবং পাঁচ তারকা মানের হোটেল। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থাও হবে আধুনিক মানের।

    বিষয়:
    পারকি সৈকত,কর্ণফুলী নদী,চট্টগ্রাম,পর্যটক

    সংশ্লিষ্ট সংবাদ: পারকি সৈকত,কর্ণফুলী নদী,চট্টগ্রাম,পর্যটক

    ২০ জুলাই, ২০১৯
    পর্যটকদের মদ কেনার নিয়ম শিথিল করেছে দুবাই
    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬