Journalbd24.com

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি   বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • পশুর চিকিৎসায় হাটে থাকবে আড়াই হাজার মেডিকেল টিম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০১৯ ১২:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০১৯ ১২:১৭

    আরো খবর

    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    নাহিদের বাসার পথে তারেক রহমান
    শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    পশুর চিকিৎসায় হাটে থাকবে আড়াই হাজার মেডিকেল টিম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০১৯ ১২:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ আগস্ট, ২০১৯ ১২:১৭

    পশুর চিকিৎসায় হাটে থাকবে আড়াই হাজার মেডিকেল টিম

    এবার সারাদেশে কোরবানির হাটের পশুর চিকিৎসায় আড়াই হাজার ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। মেডিকেল টিমগুলো ঢাকার হাটগুলোতে ঈদের আগে তিনদিন এবং ঢাকার বাইরে পাঁচদিন অবস্থান করবে বলে প্রাণিসম্পদ অধিদফতর থেকে জানা গেছে।

    আগামী ১২ আগস্ট দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর নামে পশু কোরবানি করে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।

    দেশে এবার এক কোটি আট লাখ গবাদিপশু কোরবানি হতে পারে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জানা গেছে।

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম মুনিরুল হক বলেন, বরাবরের মতো এবারও কোরবানি পশুর হাটগুলোতে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। হাটে হাসিল ঘরের পাশেই বসবে মেডিকেল টিম। মেডিকেল টিমের পুরো কাজের দায়িত্বটা মূলত প্রাণিসম্পদ অধিদফতরের।

    ভারত থেকে যাতে সীমান্ত দিয়ে দেশে গরু না ঢোকে সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইতোমধ্যে অনুরোধ জানানো হয়েছে জানিয়ে যুগ্ম সচিব বলেন, ‘এবার দেশি গরুতে চাহিদা পূরণ হয়েও উদ্বৃত্ত থাকবে বলে আমরা মনে করছি।’

    প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক বলেন, ‘ঢাকায় প্রত্যেকটি পশুর হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। ঢাকায় ২৫টি হাটে ২৭টি মেডিকেল টিম থাকবে। গাবতলী ও বছিলা হাটে দুটি করে মেডিকেল টিম থাকবে। অন্যান্য হাটগুলোতে একটি করে টিম থাকবে।’

    সারাদেশের হাটগুলোতে আড়াই হাজার মেডিকেল টিম থাকবে জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন এলাকায় এনলিস্টেড হাটের বাইরে আমরা যাব না। ঢাকার প্রতিটি মেডিকেল টিমে পাঁচজন করে থাকবেন। ঢাকার বাইরের টিমে দুজন বা জনবল থাকা সাপেক্ষে টিমে লোক থাকবে।’

    মহাপরিচালক আরও বলেন, ঢাকায় ২৫টি হাটে আগামী ৯, ১০, ১১ আগস্ট এবং ঢাকার বাইরে আরও দুদিন আগে থেকে মেডিকেল টিমগুলো সেবা দেবে।’

    মেডিকেল টিমের সেবাগুলো তুলে ধরে হীরেশ রঞ্জন বলেন, ‘হাটে আনার সময় যদি কোনো গবাদিপশু অসুস্থ হয়ে পড়ে, সেটাকে চিকিৎসা দেবে টিম। এছাড়া যারা গরু নিয়ে আসেন তারা যদি কোনো পরামর্শ চান সেটাও দেয়া হবে। অনেক সময় দেখা যায় গাড়ি থেকে নামতে গিয়ে গরু আহত হয়, দুই গরু মারামারি করে আহত হয়। এ গরুগুলোকে চিকিৎসা দেবে মেডিকেল টিম।’

    ‘পশুর জন্য প্রয়োজনীয় এমন জরুরি কিছু ওষুধ থাকবে, আহত গরুকে সেলাই দেয়া লাগলে সেই সব ম্যাটেরিয়াল থাকবে।’

    মহাপরিচালক আরও বলেন, ‘কৃত্রিমভাবে গরু মোটাতাজাকরণ প্রতিরোধের বিষয়ে আমরা সারা বছরই তদারকি করি। এখন বাংলাদেশে এ প্র্যাকটিসটা হয় না বলেই মনে করি। তারপরও আমাদের মনিটরিং থাকে, হাটেও এ বিষয়ে আমাদের মনিটরিং থাকবে।’

    কোরবানির হাটে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের সাপোর্ট দেব।’

    হীরেশ রঞ্জন বলেন, ‘এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে, পথে যাতে গরুবাহী ট্রাক আটকানো না হয়, চাঁদাবাজির শিকার না হয়- তাদের সেই বিষয়টি দেখার জন্য বলেছি। ফেরি পারাপারে যাতে গরুবাহী ট্রাককে অগ্রাধিকার দেয়া হয় সেজন্যও বলা হয়েছে।’

    দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা এক কোটি ১৭ লাখ ৮৮ হাজার জানিয়ে তিনি বলেন, ‘গত বছর কোরবানি হয়েছিল এক কোটি পাঁচ লাখ গবাদিপশু। সেই হিসাবে আমরা ধরে নিয়েছি দেড় থেকে ২ শতাংশ চাহিদা বাড়বে। এবার গবাদিপশুর চাহিদা এক কোটি আট লাখের মতো। তারপরও গবাদিপশু উদ্বৃত্ত থাকবে বলে আমরা মনে করছি।’

    ‘সাম্প্রতিক বন্যা গবাদিপশুর জোগান ও দামের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না’ জানিয়ে প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় গবাদিপশুর খাবার সরবরাহ করে প্রাথমিক ধাক্কাটা আমরা সামলিয়ে উঠেছি।’

    সর্বশেষ সংবাদ
    1. তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    2. ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    3. বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
    4. ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড
    5. বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার
    6. নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী
    7. সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬