Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯ ১৪:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯ ১৪:১০

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯ ১৪:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯ ১৪:১০

    দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের। সফরের দ্বিতীয় দিন আজ  মঙ্গলবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।

    সোমবার রাত ৯টায় ঢাকায় পৌঁছান জয়শঙ্কর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের বলেন, 'আমি ঢাকায় আসতে পেরে আনন্দিত। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটিই আমার প্রথম সফর। আমি আগামীকাল (আজ মঙ্গলবার) অত্যন্ত ফলপ্রসূ দিন প্রত্যাশা করছি। আমাদের খুব ভালো ও খুব জোরালো সম্পর্ক আছে। এই সম্পর্ককে আরো এগিয়ে নিতে আমাদের অনেক বিষয় আলোচনার আছে।'

    ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, জয়শঙ্কর সফরে আসায় তিনি অত্যন্ত আনন্দিত।

    তিস্তার পানিবণ্টন ইস্যুতে আলোচনা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার নিজেই সাংবাদিকদের এ বিষয়ে জানাবেন। ড. মোমেন সাংবাদিকদের বলেন, 'আমাদের অনেক প্রত্যাশা। এগুলো আমরা কাল (আজ মঙ্গলবার) আপনাদের সঙ্গে আলাপ করব।'

    জানা গেছে, ভারতের মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে কাজ করতেই ঢাকা সফর করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। নয়াদিল্লি থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছেন।

    সফরসূচি অনুযায়ী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে দুই দেশের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করবেন। এরপর জয়শঙ্কর তাঁর সম্মানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তিনি ভারতীয় হাইকমিশনার আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। আগামীকাল বুধবার সকালে কাঠমাণ্ডুর উদ্দেশে তিনি ঢাকা ছাড়বেন।

    গত মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জয়শঙ্করের এটিই প্রথম বাংলাদেশ সফর। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এটি সৌজন্য সফর। এই সফরে বিদ্যমান জোরালো সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদারের বিষয়ে আলোচনা হবে। আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা হবে আজ।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক গতকাল কালের কণ্ঠকে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হতে পারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে। তাঁরা বিদ্যমান সম্পর্ক ও সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামী দিনগুলোতে সম্পর্কের রূপরেখা নিয়ে আলোচনা করবেন। 

    বিষয়:
    ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    সংশ্লিষ্ট সংবাদ: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    ১৯ আগস্ট, ২০১৯
    আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
    ২১ আগস্ট, ২০১৯
    তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জয়শঙ্কর
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬