Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সরকারের সর্বোচ্চ সতর্কতায় ডেঙ্গু আতঙ্ক নিয়ন্ত্রণের পথে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯ ১২:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯ ১২:১০

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    সরকারের সর্বোচ্চ সতর্কতায় ডেঙ্গু আতঙ্ক নিয়ন্ত্রণের পথে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯ ১২:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯ ১২:১০

    সরকারের সর্বোচ্চ সতর্কতায় ডেঙ্গু আতঙ্ক নিয়ন্ত্রণের পথে

    ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান রয়েছে মশক নিধন অভিযান। বর্তমান সরকারের নানা পদক্ষেপে ডেঙ্গুর প্রভাব কমতে শুরু করেছে। যতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিলো, পরিস্থিতি ততটা ভয়াবহ হয়ে উঠতে পারেনি বলে মনে করছেন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা অধিদপ্তরের কর্মকর্তারা। 

    তারা বলছেন, সরকারের সর্বোচ্চ সতর্কতার কারণেই তা সম্ভব হয়েছে।

    স্বাস্থ্যসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের দেয়া তথ্যমতে, সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরামর্শের জন্য আন্তর্জাতিক একটি বিশেষজ্ঞ দলের তিন প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন। তাদের মতে, (এসআইটি) বা বন্ধ্যাকরণ প্রক্রিয়া সময়সাপেক্ষ।
    স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিজ্ঞানসম্মত বিভিন্ন পদ্ধতি খতিয়ে দেখতেই এ বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসেছেন। তাদের পরামর্শ মোতাবেক দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    এদিকে চলমান রয়েছে ডেঙ্গুর লার্ভা নিধনে বাসা-বাড়িতে বিশেষ অভিযান। এরইমধ্যে কেবল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অন্তত ৫৮ হাজার বাসাবাড়িতে অভিযান পরিচালনা করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।

    এডিস মশা নিধনে ২০ দিনের বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উত্তরের পুরনো ৩৬টি ওয়ার্ডকে ১০টি ইউনিটে ভাগ করে প্রতি ইউনিটে ১০টি টিম কাজ শুরু করেছে। অভিযানে বিভিন্ন বাসায় এডিসের লার্ভা ধ্বংস করা হয়েছে। প্রথম ধাপে বসতবাড়ির ভেতর ও এর আশেপাশে এডিস মশার লার্ভা পাওয়া গেলে এসব বাড়ি চিহ্নিত করে সতর্ক করা হবে। তবে, পরের ধাপে অর্থাৎ শেষ দশ দিনে একই জায়গায় লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে বলেও জানা গেছে। এসব অভিযানের ফলে একদিকে যেমন মানুষ সচেতন হতে শুরু করেছে তেমনি ডেঙ্গুর প্রভাব কমতে শুরু করেছে।

    স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দেশের সকল হাসপাতালের ডিরেক্টর, লাইন ডিরেক্টরদের উপস্থিতিতে, সিভিল সার্জন ও ইউএইচএসপিএদের সঙ্গে ডেঙ্গু নিয়ে এর প্রতিকার প্রতিরোধ ও এর ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে। এর ফলে দেখা যাচ্ছে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। ফলে অধিদপ্তরের কর্মকর্তারা আশা বলছেন, সবার সমন্বিত প্রচেষ্টা এবং আপামর মানুষ সচেতনতার কারণে এ অর্জন সম্ভব হচ্ছে।

    এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া অসচ্ছল পরিবারের পাশে দাঁড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সরকার। জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    খবর: বাংলার উন্নয়ন

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬