Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • মিন্নির জামিন নিয়ে চূড়ান্ত শুনানি আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯ ১২:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯ ১২:০১

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    মিন্নির জামিন নিয়ে চূড়ান্ত শুনানি আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯ ১২:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯ ১২:০১

    মিন্নির জামিন নিয়ে চূড়ান্ত শুনানি আজ

    বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিন বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি আজ।

    আজ বুধবার দুপুর ২টা থেকে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হবে।

    আদালতে মিন্নির পক্ষে শুনানি করবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এবং তার টিমের সদস্যরা। রাষ্ট্রপক্ষে শুনানি করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরোয়ার হোসাইন।

    এর আগে গত ২০ আগস্ট রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলার তদন্ত কর্মকর্তাকে মামলার কেস ডকেটসহ আসতে বলেন হাইকোর্ট। এ ছাড়া বরগুনার এসপিকে মিন্নির দোষ স্বীকার নিয়ে সংবাদ সম্মেলনের ব্যাখ্যা দিতে বলা হয়। মামলার চূড়ান্ত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

    গত ১৮ আগস্ট বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় প্রধান সাক্ষী নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন উপস্থাপন করা হয়।

    গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা দুলাল শরীফ বাদি হয়ে ২৭ জুন ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

    পরে ১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

    পরদিন মিন্নিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বরগুনার আদালতে মিন্নির জামিন আবেদন জানালেও তার জামিন মেলেনি। নিম্ন আদালতে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করলেন মিন্নির আইনজীবীরা।

    বিষয়:
    হাইকোর্ট, মিন্নি, জামিন শুনানি

    সংশ্লিষ্ট সংবাদ: হাইকোর্ট, মিন্নি, জামিন শুনানি

    ৩০ জুলাই, ২০১৯
    জিয়া চ্যারিটেবল মামলায় খালেদার জামিন শুনানি দুপুরে
    ৬ আগস্ট, ২০১৯
    হাইকোর্টে মিন্নির জামিন শুনানি বৃহস্পতিবার
    ১৯ আগস্ট, ২০১৯
    হাইকোর্টে আজ ফের মিন্নির জামিন শুনানি
    ২৯ আগস্ট, ২০১৯
    মিন্নির জামিন বিষয়ে রায় আজ
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬