Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সংসদে জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য অসত্য: ফখরুল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫৫

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    সংসদে জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য অসত্য: ফখরুল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫৫

    সংসদে জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য অসত্য: ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোববার জাতীয় সংসদে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে তিনি (প্রধানমন্ত্রী) যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে সত্য নয়। তার কথার কোনো ভিত্তি নেই। ইতিহাসও তার সাক্ষ্য দেয় না।

    আজ সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন ফখরুল।

    জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে ‘বৈধ রাষ্ট্রপতি’ বলা যায় না এবং এরশাদের ক্ষমতা গ্রহণের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘সুবিধা’ নিয়েছেন বলে প্রধানমন্ত্রী রোববার সংসদে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল বলেন, ‘সংসদে তিনি (প্রধানমন্ত্রী) প্রায়ই অসত্য কথা বলেন। যে কথার কোনো ভিত্তি নেই। ’

    বিএনপি মহাসচিব বলেন, ‘সত্য হচ্ছে এটাই যে হুসেইন মুহম্মদ এরশাদ একজন নির্বাচিত বিচারপতিকে সরিয়ে ক্ষমতা দখল করেছিলেন তখন শেখ হাসিনা বাংলাদেশ-ভারতের সীমান্তে বলেছিলেন- ‘শি ইজ নট আনহ্যাপি’- অর্থ্যাৎ এরশাদ ক্ষমতায় আসায় তিনি অখুশি নন। পরে তার (শেখ হাসিনা) কাজ দেখে আমরা বুঝতে পারি তিনি এরশাদকে সঙ্গে নিয়েই এদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন, মানুষের অধিকার কেড়ে নিয়েছেন।

    জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক জোট গড়ার উদাহরণ টেনে বিএনপি মহাসচিব বলেন, বরাবরই তিনি (শেখ হাসিনা) এরশাদের দলকে সঙ্গে নিয়ে জোট করেছেন। তাকে সঙ্গে নিয়ে নির্বাচনকে হত্যা করে বিরোধী দলে বসিয়েছেন। যে কারণে আমরা বলি, এরশাদ হচ্ছেন সম্পূর্ণ আওয়ামী লীগের, শেখ হাসিনার গৃহপালিত বিরোধী দল।

    খালেদা জিয়ার মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্রের পুনপ্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন জিয়াউর রহমান। আজকের গণতন্ত্রের অন্যতম সেনানী যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেই খালেদা জিয়াকে ‘অবৈধ দখলদার’ সরকার বেআইনিভাবে কারাগারে আটকে রেখেছে। তিনি (খালেদা জিয়া) অত্যন্ত অসুস্থ। আজকের এই দিনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আল্লাহর কাছে এই দোয়া করছি, আল্লাহ তাকে যেন অবিলম্বে মুক্ত করেন। আমাদের মাঝে নেতৃত্ব দিয়ে দেশ ও গণতন্ত্রকে আবার মুক্ত করতে পারেন।

    তিনি বলেন, আজকে খালেদা জিয়াকে মুক্ত করার, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার শপথ নিয়েছে মহিলা দলের নেতাকর্মীরা। আমরা আশা করি সম্মিলিত আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো এবং গণতন্ত্রকে মুক্ত করবো।

    জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নূর জাহান ইয়াসমিন, সহ-সভাপতি জেবা খান, ‍যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মেহেরুন্নেসা হক, সাধারণ সম্পাদক আমেনা খাতুন, যুগ্ম-সম্পাদক রাবেয়া আলম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিয়া আলিম, সাধারণ সম্পাদক শামসুন্নাহার ভূইয়া, যুগ্ম-সম্পাদক রোকেয়া চৌধুরী বেবী প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬