Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • খালেদা জিয়ার মুক্তির জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৫৯

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    খালেদা জিয়ার মুক্তির জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৫৯

    খালেদা জিয়ার মুক্তির জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন

    দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আর গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। তাঁর বিরুদ্ধে মামলায় সাত দিনের মধ্যে জামিন হওয়ার কথা,  কিন্তু তা হচ্ছে না। তাই তাঁর মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

    খন্দকার মোশাররফ বলেন, আজ বাংলাদেশ থেকে মুদ্রা পাচার হয়ে যাচ্ছে। সরকারের মন্ত্রী-এমপিরা ভয় পেয়ে গেছেন। তাঁরা বিদেশে টাকা পাচার করছেন। বিদেশে বাড়ি কিনছে, বেগমপাড়া হচ্ছে। মালয়েশিয়ায় সেকেন্ড হোম হচ্ছে, সুইস ব্যাংকে টাকা বাড়ছে। অতএব এর থেকে দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না।'

    খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দিয়ে মোশাররফ বলেন, আমরা আইনিভাবে লড়াই করছি। স্বাভাবিকভাবে এসব মামলায় সাত দিনের মধ্যে জামিন হওয়ার কথা। কিন্তু তা হচ্ছে না। তাই তার মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।' তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি কোনো ক্ষেত্রে এই সরকারের নিয়ন্ত্রণ নেই। অর্থনৈতিক, আইনের শাসন, বিভিন্ন প্রকল্প- কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেই। যদি থাকতো তাহলে বালিশ-পর্দার মতো দুর্নীতি হতে পারে না। আর এই দুর্নীতির পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) নিজে বলেছেন, বালিশ-পর্দা কেনায় দুর্নীতি ছিঁচকে কাজ। এ কথার মাধ্যমে তিনি স্বীকার করেছেন, এর থেকে বড় বড় দুর্নীতিও সরকার করছে।' 

    দেশের অর্থনীতি প্রসঙ্গে মোশাররফ বলেন, অর্থনীতিতে আজ  বিধ্বস্ত অবস্থা, ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। সরকারের দেশ চালানোর টাকা নেই। নানাভাবে ভ্যাট সম্প্রসারণ করে জনগণের ওপর নির্যাতন করেও রাজস্ব বাড়াতে পারছে না। নিজস্ব লাভের জন্য বড় বড় মেগা প্রজেক্ট করে সরকার আটকে গেছে। এখন আধা সরকারি-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে যা টাকা আছে সব সরকারকে দিতে হবে। 

    মহাসড়কের টোল আদায়ের সিদ্ধান্তেরও সমালোচনা করেন মোশাররফ। তিনি বলেন, জনগণের টাকায় নির্মিত সড়কে জনগণ চলাচল করবে। সেখানে কেন তারা টোল আদায় করবে? আর সড়কে যেসব গাড়ি চলে সব গাড়িইতো সরকারকে ট্যাক্স দেয়। বিদেশে বিভিন্ন সংস্থা রাস্তা নির্মাণ করে, তারা টোল আদায় করে সেই টাকা তুলে নেয়। কিন্তু আমাদের দেশের মহাসড়কগুলোতো জনগণের টাকায় বানানো হয়। তাহলে টোল আদায় করবে কেন?

    স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন প্রমুখ। 

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬