Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • অপার সম্ভাবনার দুয়ার খুলছে কর্ণফুলী টানেলকে ঘিরে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:১১

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    অপার সম্ভাবনার দুয়ার খুলছে কর্ণফুলী টানেলকে ঘিরে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:১১

    অপার সম্ভাবনার দুয়ার খুলছে কর্ণফুলী টানেলকে ঘিরে

    চট্টগ্রামে পুরোদমে এগিয়ে চলছে সরকারের অন্যতম মেঘা প্রকল্প কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ। মাটি খনন করে রিং বসানোর পাশাপাশি নদীর উভয় পাশে দ্রুত গতিতে চলছে সংযোগ সড়ক নির্মাণ কাজও। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ৩ দশমিক ৩ কিলোমিটার লম্বা টানেলের ৪৪০ মিটার ইতিমধ্যে খনন করে রিং বসানো হয়েছে। পতেঙ্গা প্রান্তে এখন মাটির নিচে প্রতিদিনই চলছে খননকাজ। চার লেনবিশিষ্ট সড়ক টানেলের খননকাজ এগিয়ে যাচ্ছে কর্ণফুলী নদীর তলদেশ হয়ে আনোয়ারা প্রান্তের দিকে।

    ব্যবসায়ীরা বলছেন, কর্ণফুলী টানেল দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার দরজা খুলে দেবে। এ টানেল মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দরের সঙ্গে চট্টগ্রাম ও সারা দেশের সড়কপথে যোগাযোগ সহজ করবে। আবার টানেলের কারণে সহজ যোগাযোগের ফলে দক্ষিণ চট্টগ্রামেও নতুন নতুন আরও শিল্পকারখানা গড়ে উঠবে। এরই মধ্যে টানেলকে কেন্দ্র করে আনোয়ারা, কর্ণফুলী ও বাঁশখালী উপজেলায় নতুন নতুন কারখানা তৈরির পরিকল্পনা করছেন উদ্যোক্তারা।

    দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এই টানেল তৈরির কাজ। চীন থেকে সেগমেন্ট (টানেলের রিং তৈরির উপাদান) এনে রাখা হয়েছে একটি চত্বরে। টানেল বোরিং মেশিন বা টানেল খননযন্ত্রে খনন করার পর এই সেগমেন্ট জোড়া লাগিয়ে রিং বানানো হচ্ছে। খনন করার পরপরই সেখানে রিং বসানো হচ্ছে। টানেলটি পতেঙ্গার নেভাল একাডেমি পয়েন্ট থেকে শুরু হয়ে কাফকো ও সিইউএফএল পয়েন্টের মাঝখান দিয়ে কর্ণফুলী নদীর ওপারে গিয়ে উঠবে। প্রকল্প পরিচালক জানান, পতেঙ্গার পাশাপাশি আনোয়ারায় টানেলের বহির্গমন পথেও কাজ চলছে। এখন পর্যন্ত প্রকল্পের ভৌত অবকাঠামোর ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

    প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানান, মূল টানেল লম্বায় ৩ দশমিক ৩১৫ কিলোমিটার। এর মধ্যে গাড়ি আসা-যাওয়ার জন্য থাকবে দুটি আলাদা টিউব। প্রতিটি টিউব লম্বায় ২ দশমিক ৪৫০ কিলোমিটার। এখন একটি টিউব তৈরির কাজ চলছে। কর্ণফুলী নদীর তলদেশ থেকে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪২ মিটার নিচ দিয়ে এ টানেল নির্মিত হচ্ছে। পাশাপাশি চলছে টানেলের দুই পাশে সংযোগ সড়ক তৈরির কাজও।

    এদিকে টানেরকে কেন্দ্র করে এখনই ব্যবসায়ীরা দক্ষিণ চট্টগ্রামে শিল্পকারখানার স্থাপনের জন্য জমি কিনতে শুরু করেছেন। কেউ কেউ পরিকল্পনা করছেন। আনোয়ারায় এখন কোরিয়ান ইপিজেড রয়েছে।

    খবর: বাংলার আলো

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬