Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আবরার হত্যার প্রতিবাদে সকাল থেকেই উত্তাল বুয়েট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০১৯ ১১:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০১৯ ১১:৫৬

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    আবরার হত্যার প্রতিবাদে সকাল থেকেই উত্তাল বুয়েট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০১৯ ১১:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ অক্টোবর, ২০১৯ ১১:৫৬

    আবরার হত্যার প্রতিবাদে সকাল থেকেই উত্তাল বুয়েট

    আবরার ফাহাদ হত্যায় আজও উত্তাল হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস। হত্যার বিচারের দাবিতে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিক্ষোভ করছে বুয়েট শিক্ষার্থীরা।

    সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকেন আবরারের সহপাঠীসহ সাধারণ শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন তাঁরা। সবারই গন্তব্য হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। সেখানে একত্রিত হয়ে  আবরার হত্যার বিচার দাবিতে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। আবরার খুনিদের গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীরা ফেস্টুন প্রদর্শন করছেন।

    এর আগে চার দফা দাবিতে তারা আন্দোলনে নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা। সোমবার রাতে বুয়েট কেন্দ্রীয় মসজিদে আবরারের জানাজার পর বিক্ষোভ শেষে আন্দোলনের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা।

    রাত ১০টার দিকে পরিবারের স্বজন, শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীদের উপস্থিতিতে বুয়েট কেন্দ্রীয় মসজিতে জানাজা পড়ানো হয়। পরে বুয়েটের অ্যাম্বুলেন্সে স্বজনরা আবরার মরদেহ কুষ্টিয়াতে দাফন করাতে নিয়ে যান।

    শিক্ষার্থীরা জানান, আবরার জানাজায় পরিবারের সদস্যরা শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রায় দুই হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

    জানাজার পর বুয়েটের শেরে বাংলা হলের সামনে শিক্ষার্থীরা সমাবেত হয়ে খুনিদের ফাঁসি চেয়ে বিক্ষোভ শুরু করে। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ সৃতি হল, কেন্দ্রীয় মসজিদ, তিতুমীর হল, শহীদ সোহরাওয়ার্দী হলসহ কয়েকটি হল প্রদক্ষিণ করে তারা বুয়েট শহীদ মিনারের সামনে অবস্থান নেন।

    সমাবেশে আজ মঙ্গলবার সকাল ৯টায় বুয়েট শহীদ মিনারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা করা হয়। সেখান থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা করা হবে বলেও জানান আন্দোলনকারীরা। 

    বুয়েট শিক্ষার্থী জানান, আবরার হত্যার বিচারের দাবিতে চার দফা দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করবে। দাবিগুলোর মধ্যে আবরার হত্যার সঙ্গে জড়িতদের বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার, খুনিদের মামলার সকল ব্যয় প্রশাসনকে বহন ও আবরার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও বুয়েট শিক্ষার্থীর হত্যার পরও ভিসি কেন ক্যাম্পাসে আসেনি তার কারণ দর্শানোর দাবি তোলা হবে।

    একটি ফেসবুক পোস্টকে ঘিরে শিবির সন্দেহে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী। আবরার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গতকাল সোমবার ভোরে বুয়েটের শেরেবাংলা হল থেকে উদ্ধার করা হয় তাঁর লাশ। 

    ঘটনার পরই উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীরা আবরার হত্যার বিচারের দাবিতে শেরেবাংলা হলে অবস্থান নেন। এ ছাড়া একইভাবে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। 

    বিষয়:
    বুয়েট শিক্ষার্থী, ফাহাদ হত্যা

    সংশ্লিষ্ট সংবাদ: বুয়েট শিক্ষার্থী, ফাহাদ হত্যা

    ৭ অক্টোবর, ২০১৯
    বুয়েট শিক্ষার্থী ফাহাদ হত্যার ঘটনায় ২ ছাত্রলীগ নেতা আটক
    ৭ অক্টোবর, ২০১৯
    বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
    ৭ অক্টোবর, ২০১৯
    ফাহাদকে হত্যায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে: ওবায়দুল
    ৭ অক্টোবর, ২০১৯
    আবরার ফাহাদের ময়নাতদন্ত সম্পন্ন, দেহে অসংখ্য জখমের চিহ্ন
    ৭ অক্টোবর, ২০১৯
    আবরার ফাহাদের মৃত্যু তদন্তে কমিটি করা হয়েছে: ছাত্রলীগ
    ৮ অক্টোবর, ২০১৯
    কুষ্টিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন আবরার
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬