Journalbd24.com

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নাহিদের বাসার পথে তারেক রহমান   বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা: জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কুমিল্লা পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযানে ৩৭২ পাসপোর্ট জব্দ, আটক ১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৯ ১২:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৯ ১২:১৯

    আরো খবর

    নাহিদের বাসার পথে তারেক রহমান
    শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা

    কুমিল্লা পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযানে ৩৭২ পাসপোর্ট জব্দ, আটক ১২

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৯ ১২:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০১৯ ১২:১৯

    কুমিল্লা পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযানে ৩৭২ পাসপোর্ট জব্দ, আটক ১২

    কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ৫ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে ১১ দালাল এবং এক কর্মচারীসহ ১২ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় দালালদের কাছে থাকা ৩শ ৭২টি পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। রবিবার বিকেল ৫টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত চলে অভিযান।

    অভিযান শেষে ১১ দালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে সাজা দেয়া হয়। আটক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় র‌্যাব। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) শারমিন আরা।

    কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম জানান, কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। এর আগেও কয়েকবার অভিযান চালানো হয়। কিন্তু অফিসের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় দালালদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না।

    তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার বিকেল ৫টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভিতর অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা। দীর্ঘক্ষণ ধরে চলা এ অভিযানকালে ১১ দালালকে আটকসহ জব্দ করা হয়েছে ৩ শ ৭২টি পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র। এছাড়া দালালদের সাথে সম্পৃক্ততা থাকায় অফিসের এক কর্মচারীকেও আটক করা হয়। তার নাম মো. রফিক উদ্দিন (৩২)।

    আটক দালালরা হচ্ছে- মো. আনোয়ার হোসেন (৩১), মো. আবুল হোসেন (৩৯), নূর মোহাম্মদ (৩৩), মো. মহিউদ্দিন (৩০), মো. জয়নাল আবেদিন (২৮), কাওসার আহমেদ টুটুল (৪০), মো. সোহেল রানা (২৫), ইমরান হোসেন (৩২), মো. সোহেল রানা (২৫), মো. মহসিন (৩৯), মো. শহীদ (৫৫)।

    অভিযানের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভিতরে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় এক কর্মচারী এবং ১১ দালালকে আটক করা হয়। দালালদের কাছে থাকা ৩ শ’ ৭২টি পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। আটককৃত ১১ দালালকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

    বিষয়:
    কুমিল্লা, পাসপোর্ট অফিস, অভিযান, আটক

    সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা, পাসপোর্ট অফিস, অভিযান, আটক

    ১৫ মে, ২০১৯
    নৌকায় করে মালয়েশিয়া পাচারকালে ২৮ রোহিঙ্গা আটক
    ১৭ মে, ২০১৯
    সীতাকুণ্ডে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৯
    ১৮ মে, ২০১৯
    রাজধানীতে অজ্ঞানপার্টির ২৩ সদস্য আটক
    ২১ মে, ২০১৯
    যাত্রীর প্যান্টের ভেতর স্কচটেপে মোড়া সাড়ে ৬ কেজি স্বর্ণ
    ২৪ মে, ২০১৯
    সাতক্ষীরায় প্রাথমিকের প্রশ্নফাঁস চক্রের ৩৬ সদস্য আটক
    ২৮ মে, ২০১৯
    শাহজালালে ১০৩টি স্বর্ণবারসহ যাত্রী আটক
    সর্বশেষ সংবাদ
    1. নাহিদের বাসার পথে তারেক রহমান
    2. শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
    3. বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা: জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা
    4. বগুড়া-০৪ আসনের এমপি মোশারফকে মন্ত্রী পদে দেখতে চান কাহালু-নন্দীগ্রামবাসী
    5. লাচ্ছার জগতে উত্তরাঞ্চলে প্রথম আকবরিয়া
    6. গাইবান্ধাতে হার্ট ও কিডনি রোগে আক্রন্ত মোজাম্মেলের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
    7. দিনাজপুর-৬ আসনে জয়-পরাজয়ে দুই প্রার্থীর ভিন্ন মত
    সর্বশেষ সংবাদ
    নাহিদের বাসার পথে তারেক রহমান

    নাহিদের বাসার পথে তারেক রহমান

    শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

    শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

    বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা:
জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা

    বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা: জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা

    বগুড়া-০৪ আসনের এমপি মোশারফকে মন্ত্রী পদে দেখতে চান কাহালু-নন্দীগ্রামবাসী

    বগুড়া-০৪ আসনের এমপি মোশারফকে মন্ত্রী পদে দেখতে চান কাহালু-নন্দীগ্রামবাসী

    লাচ্ছার জগতে উত্তরাঞ্চলে প্রথম আকবরিয়া

    লাচ্ছার জগতে উত্তরাঞ্চলে প্রথম আকবরিয়া

    গাইবান্ধাতে হার্ট ও কিডনি রোগে আক্রন্ত মোজাম্মেলের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

    গাইবান্ধাতে হার্ট ও কিডনি রোগে আক্রন্ত মোজাম্মেলের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

    দিনাজপুর-৬ আসনে জয়-পরাজয়ে দুই প্রার্থীর ভিন্ন মত

    দিনাজপুর-৬ আসনে জয়-পরাজয়ে দুই প্রার্থীর ভিন্ন মত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬